দলের পরিবর্তন নিশ্চিত করলেন গুয়ার্দিওলা

bcv24 ডেস্ক    ০৭:৪৭ পিএম, ২০১৯-০৫-১৮    520


দলের পরিবর্তন নিশ্চিত করলেন গুয়ার্দিওলা

চলতি মৌসুমে ঘরোয়া প্রতিযোগিতার তিনটি শিরোপাই জয়ের হাতছানি রয়েছে ম্যানচেস্টার সিটির সামনে। তবে আগামি মৌসুমে আবার শূন্য থেকেই শুরু করতে হবে বলে খেলোয়াড়দের সতর্ক করেছেন দলটির কোচ পেপ গুয়ার্দিওলা। দল-বদলে নতুন খেলোয়াড় কেনার পাশাপাশি লেরয় সানে, ইলকাই গিনদোয়ান ও অধিনায়ক ভিনসেন্ট কোম্পানিকে ধরে রাখতে চান বলে জানিয়েছেন এই স্প্যানিয়ার্ড।

শনিবার বাংলাদেশ সময় রাত দশটায় ওয়েম্বলিতে এফএ কাপের ফাইনালে ওয়াটফোর্ডের মুখোমুখি হবে সিটি। ২০১০-১১ মৌসুমে সবশেষ এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলটি এর আগেই ঘরে তুলেছে ইংলিশ প্রিমিয়ার লিগ ও ইংলিশ লিগ কাপের শিরোপা।

সাফল্য ধরে রাখতে শিষ্যদের সতর্ক করেছেন গুয়ার্দিওলা।

“মানুষ এটাকে কত সুন্দর বলে, কিন্তু আমাদের বার বার জিততে হবে। আর খেলোয়াড়দের এটা বুঝতে হবে।”

“মৌসুমটা দারুণ ছিল। কিন্তু আগামি মৌসুমের প্রথম দিন আমরা শূন্য থেকেই শুরু করব।”

নিয়মিত খেলার সুযোগ না পাওয়ায় কিছু খেলোয়াড় দল ছাড়তে চান বলে জানান গুয়ার্দিওলা।

“পরের মৌসুমের জন্য আমাদের কিছু পরিবর্তন আনতে হবে। হ্যাঁ, কারণ কয়েকজন দল ছাড়তে চায়, খেলোয়াড়রা খেলতে চায়।”

“একটা নির্দিষ্ট সময়ের জন্য তারা খেলতে না পারাটা মেনে নেয়। কিন্তু যখন সময়টা লম্বা হয়, তখন এটা স্বাভাবিক যে তারা আরও বেশি খেলতে চাইবে। আমি কাউকে সেটার নিশ্চয়তা দিতে পারি না।”

গুঞ্জন আছে এ বছরের দল-বদলে জার্মান ফরোয়ার্ড লেরয় সানে যোগ দিতে পারেন বায়ার্ন মিউনিখে। ইলকাই গিনদোয়ানের চুক্তির মেয়াদ এক বছর বাকি আছে। চলতি মৌসুম শেষেই চুক্তির মেয়াদ শেষ কোম্পানির। তবে তাদের ধরে রাখতে আশাবাদী গুয়ার্দিওলা।

“লেরয়, আমরা গত দেড় বছর ধরে তার সঙ্গে নতুন চুক্তির চেষ্টা করছি। আমরা তাকে চাই। গিনদোয়ানের ব্যাপারও একই।”

“আমরা এই ম্যাচের (এফএ কাপের ফাইনাল) পর কথা বলব। ভিনসেন্ট আবারও দেখিয়েছে যে ফিট থাকলে সে কী করতে পারে।”


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত