রবিবার, ২ আগস্ট ২০২৬ ০৪:৫২ এএম
ইউরোপের দেশগুলির ফুটবল অ্যাসোসিয়েশনগুলোর সঙ্গে আলোচনা না করে চ্যাম্পিয়ন্স লিগের ফরম্যাটে কোনো পরিবর্তন আনা হবে না বলে জানিয়েছেন উয়েফার সভাপতি আলেক্সান্দার চেফেরিন।
২০২৪ সালে বর্তমান আন্তর্জাতিক ক্যালেন্ডার শেষ হলে ক্লাব পর্যায়ে ইউরোপের সেরা প্রতিযোগিতাকে নতুনভাবে সাজাতে ইউরোপের বড় সব ক্লাব নিয়ে গড়া ইউরোপিয়ান ক্লাব অ্যাসোসিয়েশনের (ইসিএ) সঙ্গে কাজ করছে উয়েফা।
৫৫টি দেশের ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধানদের সঙ্গে আলোচনার পর শুক্রবার এক বিবৃতিতে সবার মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার কথা জানান চেফেরিন।
“সবার মতামত বিবেচনায় না নিয়ে আমরা কোনো সিদ্ধান্তই নেব না। ইউরোপিয়ান ফুটবলের ক্ষতি করবে, এমন কোনো পরিবর্তন আমরা কখনোই আনব না।”
গত সপ্তাহে উয়েফার সঙ্গে এক বৈঠকে উপস্থিত বিভিন্ন লিগের একাধিক প্রতিনিধি জানান যে তাদেরকে তিন স্তর বিশিষ্ট একটি ইউরোপিয়ান প্রতিযোগিতার প্রস্তাবনা দেখানো হয়েছে যেখানে ক্লাবগুলোর তিন স্তরের মধ্যে ওঠা-নামা করার সুযোগ থাকবে। সর্বোচ্চ স্তরের প্রতিযোগিতা হবে বর্তমান চ্যাম্পিয়ন্স লিগের সমতুল্য। দল থাকবে ৩২টি, ২৪টি দল পরের বছর সর্বোচ্চ পর্যায়ে জায়গা ধরে রাখবে।
অবশ্য এমন হলে ঘরোয়া প্রতিযোগিতার মাধ্যমে ইউরোপিয়ান প্রতিযোগিতায় জায়গা করে নেওয়ার ঐতিহ্য ভেঙ্গে পড়বে বলে মনে করেন লা লিগার সভাপতি হাভিয়ের তেবাস। চলতি সপ্তাহের শুরুর দিকেই এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে জার্মান ও ফ্রেঞ্চ ফুটবল লিগ। সবার মতামতের গুরুত্ব দেওয়ার কথা জানান চেফেরিন।
অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত
ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত
ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত