বাগেরহাটে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কার পর বাস উল্টে নিহত ৬

bcv24 ডেস্ক    ০৭:৫৯ পিএম, ২০১৯-০৫-১৮    197

বাগেরহাটে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কার পর বাস উল্টে নিহত ৬

বাগেরহাটের ফকিরহাটের সড়কে বাস দুর্ঘটনায় নিহত হয়েছেন ছয়জন। বাসটি বেপরোয়া গতিতে এসে সড়কের পাশে একজনকে চাপা দেওয়ার পর গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায় বলে স্থানীয়রা জানিয়েছে। 

ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রমে যাওয়া বাগেরহাট ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানিয়েছেন, বাসটির চাকা ফেটে যাওয়ায় চালক এর নিয়ন্ত্রণ হারিয়েছিলেন। নিহতদের মধ্যে বাসচালকও রয়েছেন। খুলনা-মোল্লাহাট রুটের এই বাসটির চালকের নাম ফরহাদ (২৫)। তিনি খুলনা জেলার রুপসা উপজেলা নৈহাটি গ্রামের আবু বক্করের ছেলে। 

অন্যরা হলেন চালকের সহকারী একই উপজেলার পাঁচানি গ্রামের আবদুস সামাদের ছেলে সুমন (২৩), যাত্রী বাগেরহাট সদর উপজেলার কোদলা গ্রামের হাকিম বিশ্বাসের ছেলে হেকমত আলী বিশ্বাস (৪৫), একই উপজেলা আড়পাড়া গ্রামের ইসারাত মল্লিকের ছেলে লিটু মল্লিক (৩০), ফকিরহাট উপজেলার বৈলতলি গ্রামের সেলিম শেখের স্ত্রী হোসনেয়ারা (৩০) ও সড়কের পাশে কর্মরত নির্মাণ শ্রমিক কয়রা উপজেলার অর্জুনপুর গ্রামের কাদের সরদারের ছেলে কদ্দুস সরদার (৫০)। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে কাকডাঙা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে বলে বাগেরহাটের পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় জানিয়েছেন। 

ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক (ডিএডি) সরদার মাসুদ বলেন, যাত্রীবাহী বাসটির সামনের চাকা ফেটে গিয়েছিল। তখন বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে পাঁচজন এবং হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীরা বলছেন, বাসটি বেপরোয়া গতিতে চলছিল। এটি কাকডাঙায় রাস্তার পাশে এক দিনমজুরকে চাপা দিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এই দুর্ঘটনায় আহত হয়েছেন ২০ জন বাসযাত্রী। তাদের ফরিহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. তারিফ উদ্দীন। 

তিনি বলেন, দুর্ঘটনায় আহত ১৫ থেকে ২০ জনকে হাসপাতালে আনা হয়। আনার পর একজনের মৃত্যু হয়। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে পাঁচ থেকে সাত জনের অবস্থা আশঙ্কাজনক।

রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত