সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ০৬:২২ এএম
কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে মাদক বিক্রেতাদের কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন। নিহত মোহাম্মদ ইব্রাহিম (৩২) টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ মিস্ত্রী পাড়া নুরুল আমিন ওরফে ভল্লার ছেলে।
পুলিশ জানিয়েছে, ইব্রাহিম স্বরাষ্ট মন্ত্রণালয়সহ সরকারি বিভিন্ন সংস্থার তালিকাভূক্ত ইয়াবা ব্যবসায়ী। টেকনাফ থানায় তার বিরুদ্ধে চারটির বেশি মামলা রয়েছে। এসব মামলায় তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। গত শুক্রবার রাতে ইব্রাহিমকে গ্রেফতারের পর অভিযানের সময় টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ ফিশিং বোট ঘাট সংলগ্ন ঝাউবনে ‘বন্দুকযুদ্ধে’ তিনি নিহত হন বলে জানান টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ।
তিনি বলেন, গত শুক্রবার রাতে পুলিশের একটি দল অভিযান চালিয়ে ইব্রাহিমকে গ্রেফতার করে। তাকে থানায় আনার পর জিজ্ঞাসাবাদ করা হলে কয়েকদিন আগে ফিশিং ট্রলারযোগে মিয়ানমার থেকে ইয়াবার বড় একটি চালান এনে শাহপরীর দ্বীপ পশ্চিম পাড়া সংলগ্ন ঝাউবনের পাশে বালুর চরে লুকিয়ে রাখে স্বীকার করে। চালানটির বড় একটা অংশ ইতোমধ্যে পাচার করা হয়েছে বলেও ইব্রাহিম স্বীকারোক্তিতে জানায়। রাত সাড়ে ১২টায় ইব্রাহিমকে নিয়ে ইয়াবার চালান উদ্ধারে গেলে ঘটনাস্থলে পৌঁছামাত্র তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। একপর্যায়ে গোলাগুলি থেমে গেলে ঘটনাস্থলে ইব্রাহিমকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। এতে পুলিশের ৩ সদস্যও আহত হন বলে জানান ওসি।
তিনি বলেন, আহতদের উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ইব্রাহিমকে কক্সাবাজার সদর হাসপাতালে পাঠান। সেখানে আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ৫ হাজার ইয়াবা, দেশে তৈরি ৩টি বন্দুক ও ১১টি গুলি পাওয়া গেছে বলে ওসি জানান। পুলিশের এসআই দীপক বিশ্বাস, কনস্টেবল মোহাম্মদ শাকিল ও মোহাম্মদ লিটু টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত