সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ০৬:২২ এএম
রাজধানীর এলিফ্যান্ট রোড এলাকায় দুটি প্রাইভেটকারের সংঘর্ষে ফুলবিবি (৫৫) নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একই পরিবারের আরো ছয়জন। শনিবার সকাল সাড়ে ৬টার দিকে এলিফ্যান্ট রোডের বাটা সিগনাল মোড়ে এ দুর্ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ফুলবিবিকে মৃত ঘোষণা করেন। নিহত ফুলবিবি পটুয়াখালীর দশমিনা উপজেলার বাসিন্দা। আহত অন্য ছয়জনও একই পরিবারের সদস্য।
ফুলবিবির স্বামীর চিকিৎসা করাতে সপরিবারে রাজধানীতে এসে দুর্ঘটনার শিকার হন তাঁরা। নিউমার্কেট থানার এসআই কাজী নাকিব শাকিল জানান, শনিবার সকালে বাটা সিগনাল মোড়ে ভাড়ায়চালিত যাত্রীবাহী উবারের প্রাইভেটকারকে অন্য একটি প্রাইভেটকার ধাক্কা দেয়। এতে উবারের প্রাইভেটকারটি উল্টে গেলে হতাহতের ঘটনা ঘটে। এই দুই প্রাইভেটকার জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানান এসআই কাজী নাকিব।
তিনি আরো বলেন, এ ছাড়া ধাক্কা দেওয়া প্রাইভেটকারটির চালককে আটক করা হয়েছে। নিহত ফুলবিবির স্বজন কামাল হোসেন জানান, তাঁদের বাড়ি পটুয়াখালীর দশমিনা উপজেলায়। ফুলবিবির স্বামী আবুল কালামের চিকিৎসার জন্য তাঁরা সাতজন সপরিবারে ঢাকায় আসেন। ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনালে নেমে সেখান থেকে ভাড়ায়চালিত উবার প্রাইভেটকারে করে ধানমণ্ডির একটি হাসপাতালে যাচ্ছিলেন। যাওয়ার সময় এ দুর্ঘটনার শিকার হন তাঁরা।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত