ঝিনাইদহে আ. লীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ১২

bcv24 ডেস্ক    ০৮:১০ পিএম, ২০১৯-০৫-১৮    439

ঝিনাইদহে আ. লীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ১২

ঝিনাইদহ সদর উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১২ জন আহত হয়েছে। এ সময় প্রায় ২০টি বাড়ি ভাঙচুরসহ লুট করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার হরিশংকরপুর ইউনিয়নের পরানপুরসহ কয়েকটি গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ছয়জন নারী ও একজন পুরুষকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান জানান, হরিশংকরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ নেতা ফারুকুজ্জামান ফরিদ এবং বর্তমান চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাসুমের সর্মথকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত শুক্রবার রাতে ইউনিয়নের কাংড়া গ্রামে তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে ইউনিয়নের পরানপুর, শীতারামপুর ও কাংড়া গ্রামে উভয়পক্ষের সমর্থকরা একে অপরের বাড়িঘরে হামলা ও ভাঙচুর চালায়। 

ওসি আরো বলেন, এ সময় নারীসহ ছয়জন আহত হয়েছে। উভয়পক্ষের ছয়/সাতটি বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ সেখানে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় পুলিশের তৎপরাতা বাড়ানো হয়েছে। এ ঘটনায় কোনোপক্ষ এখন পর্যন্ত থানায় অভিযোগে দায়ের করেনি বলে জানান ওসি। 

এ ব্যাপারে চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাসুম বলেন, প্রতিপক্ষের লোকজন অন্তত ২০টি বাড়ি ভাঙচুরসহ লুট করেছে। তবে হরিশংকরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফারুকুজ্জামান ফরিদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত