সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ০৬:২২ এএম
গোপালগঞ্জ সদর উপজেলায় মসজিদের দানবাক্স থেকে পাঁচ টাকা চুরির অপবাদ দেওয়ায় বাদল সরদার (৬০) নামের এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কাঠি ইউনিয়নের ভোজেরগাতি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বাদল সরদার গ্রামের ফক্কু সরদারের ছেলে। তিনি ঢাকায় প্রাইভেটকারচালকের কাজ করতেন। ঘটনার ব্যাপারে ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড মেম্বার নতুন সরদার দাবি করেন, আনুমানিক ১০-১৫ দিন আগে ঢাকা থেকে গ্রামের বাড়িতে যান বাদল সরদার। সেখানে গত ১০ মে জুম্মার নামাজ শেষে মসজিদের দানবাক্সের ওপর পাঁচ টাকা রাখেন তিনি। পরবর্তী
সময়ে তাঁর প্রতিবেশী ছবর সরদার ওই টাকা চুরি করে নিয়ে যান বলে অভিযোগ তোলেন বাদল।
এ নিয়ে গত শুক্রবার জুম্মার নামাজের আগে বাদল ও ছবরের মধ্যে কথা কাটাকাটি হয়। চোরের অপবাদ দেওয়ায় ছবর সরদার ক্ষিপ্ত হয়ে গ্রামবাসীর কাছে বিচার চান। নামাজ শেষে স্থানীয়রা সালিশ বসিয়ে দুজনকে শান্ত থাকার পরামর্শও দেয়। কিন্তু চুরির অপবাদের ক্ষোভ সামলতে না পেরে তারাবির নামাজের আগে ছেলে হামিম সরদার ও শামীম সরদারকে সঙ্গে নিয়ে বাদল সরদারের বাড়িতে হামলা চালান ছবর সরদার। তিনজন মিলে বাদলকে মারধর ও কুপিয়ে পালিয়ে যান। পরে সংকটজনক অবস্থায় উদ্ধার করে হাসপতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক বাদলকে মৃত ঘোষণা করেন বলে জানান ইউপি সদস্য।
এ ঘটনায় শনিবার সকালে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সানোয়ার হোসেনসহ পুলিশের পদস্থ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। যেকোনো ধরনের অনাকাক্সিক্ষত পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরিও উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি। সন্দেহভাজনরা পলাতক থাকায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ছবর সরদারের দুই মেয়েকে থানায় নেওয়া হয়েছে বলে জানান এসআই। তিনি আরো জানান, গোপালগঞ্জ জেনারেল হাসপতাল মর্গে নিহত বাদলের ময়নাতদন্ত করা হচ্ছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত