মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬ ০৯:০২ এএম
২০ বছর ধরে ক্ষমতাসীন প্রেসিডেন্ট আবদেল আজিজ বুতেফলিকার পদত্যাগের পর অন্তর্বর্তী নেতা নির্ধারণ করতে মঙ্গলবার বৈঠকে বসছে আলজেরিয়ার পার্লামেন্ট। শনিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে সেদিন স্থানীয় সময় সকাল নয়টায় পার্লামেন্টের দুই কক্ষের বৈঠক শুরু হবে। আলজেরিয়ার বর্তমান সংবিধান অনুযায়ী পার্লামেন্টে উচ্চকক্ষের স্পিকার বর্তমানে ৭৭ বছর বয়সী আবদেল কাদের বেনসালাহ অন্তবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারেন। দায়িত্ব নিয়ে পরবর্তী ৯০ দিনের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠানের কথা তার। তবে তাকে বুতেফলিকার সহযোগী আখ্যা দিয়ে রাজধানী গত শুক্রবারও বিক্ষোভ হয়েছে।
আবদেল কাদের বেনসালাহ: পূর্ব ঘোষিত তফসিল অনুযায়ী আগামি ১৮ এপ্রিল প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ৮২ বছর বয়স্ক ক্ষমতাসীন প্রেসিডেন্ট আব্দেল আজিজ বুতেফলিকা ওই নির্বাচনে পঞ্চমবারের মতো প্রতিদ্বন্দ্বিতার ঘোষণার প্রতিবাদে বিক্ষোভে নামে আলজেরিয়ার মানুষ। ২২ ফেব্রুয়ারি শুরু হওয়া বিক্ষোভের জেরে ১১ মার্চ প্রতিদ্বন্দ্বিতা না করার ঘোষণা দেন। তারপরও বিক্ষোভ অব্যাহত থাকলে ৩ এপ্রিল পদত্যাগের ঘোষণা দেন তিনি।
শনিবার পার্লামেন্টের উচ্চকক্ষের যোগাযোগ প্রধান সালিম রাবাই বলেন, আশা করা হচ্ছে মঙ্গলবার আইনপ্রণেতারা প্রেসিডেন্টের পদে শূন্য ঘোষণা করবেন এবং আবদেল কাদের বেনসালাহকে রাষ্ট্রপ্রধান ঘোষণা করবেন।
বুতেফলিকার পদত্যাগ সত্ত্বেও তার মূল সহযোগীদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার দাবিতে দেশটিতে বিক্ষোভ অব্যাহত রয়েছে। বিক্ষোভকারীদের মূল অভিযোগের তীর প্রধানমন্ত্রী নুরেদ্দিন বেদুই, সাংবিধানিক পরিষদের প্রেসিডেন্ট তায়েব বেলআজিজ এবং পার্লামেন্টের উচ্চ কক্ষের প্রেসিডেন্ট আবদেল কাদের বেনসালাহ’র দিকে।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত