আসছে ঈদে চ্যানেল আইতে ১০ টেলিফিল্ম

bcv24 ডেস্ক    ০৯:৫৬ পিএম, ২০১৯-০৫-১৯    517


আসছে ঈদে চ্যানেল আইতে ১০ টেলিফিল্ম

প্রতি বছরের মতো এবারের ঈদুল ফিতরেও চ্যানেল আই সাজিয়েছে সাত দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালা। এ আয়োজনে অন্যান্য অনুষ্ঠানের পাশাপাশি প্রচার হবে ১০টি টেলিফিল্ম। এগুলো প্রচার হবে ঈদের দ্বিতীয় দিন থেকে ঈদের সপ্তম দিন পর্যন্ত। ঈদের দ্বিতীয় দিন দুপুর ২টা ৩০ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম ‘তাহার সহিত বসবাস’। মেজবাহউদ্দিন সুমনের রচনায় এটি পরিচালনা করেছেন নঈম ইমতিয়াজ নেয়ামুল। 

এতে অভিনয় করেছেন আফরান নিশো, তানজিন তিশা প্রমুখ। ফারিয়া হোসেনের রচনায় টেলিফিল্ম ‘তোমারি প্রেমে প্রতিদিন’ প্রচার হবে ঈদের তৃতীয় দিন দুপুর ২টা ৩০ মিনিটে। চয়নিকা চৌধুরীর পরিচালনায় এতে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ, মেহজাবিন চৌধুরী প্রমুখ। ‘স্পট রাইটার’ টেলিফিল্মটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম,  জুঁই করিম, নাবিলা প্রমুখ। আকাশ রঞ্জনের রচনায় টেলিফিল্মটি পরিচালনা করেছেন শামীম জামান। প্রচার হবে ঈদের তৃতীয় দিন বিকেল ৪টা ৩০ মিনিটে। মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় টেলিফিল্ম ‘বুকভরা ভালোবাসা’তে অভিনয় করেছেন তওসিফ, শবনম ফারিয়া, মুকিত জাকারিয়া প্রমুখ। প্রচার হবে ঈদের চতুর্থ দিন দুপুর ২টা ৩০ মিনিটে। টেলিফিল্ম ‘নটি ফর্টি’। রচনায় ড. মইনুল খান ও পরিচালনায় সাজ্জাদ সুমন। অভিনয়ে তৌকীর আহমেদ, তানিয়া আহমেদ, রওনক হাসান, অহনা, ফারুক আহমেদ, রোজি সিদ্দিকী প্রমুখ। 

দেখানো হবে ঈদের চতুর্থ দিন বিকেল ৪টা ৩০ মিনিটে। সাদিয়া ইসলাম মৌ অভিনীত ‘পক্ষ-বিপক্ষ’ টেলিফিল্মটি রচনা করেছেন বদরুল আনাম সৌদ এবং পরিচালনা করেছেন আরিফ খান। এ টেলিফিল্মে আরো অভিনয় করেছেন মাহফুজ আহমেদ, নীলাঞ্জনা নীলা, ইরফান সাজ্জাদ প্রমুখ। প্রচার হবে ঈদের পঞ্চম দিন দুপুর ২টা ৩৫ মিনিটে। টেলিফিল্ম ‘সেদিনও বিকেল ছিল’। পান্থ শাহরিয়ারের রচনায় এটি পরিচালনা করেছেন খন্দকার আলমগীর।

অভিনয়ে আফজাল হোসেন, সুমাইয়া শিমু, সেতু, মুনিয়া প্রমুখ। প্রচার হবে ঈদের পঞ্চম দিন বিকেল ৪টা ৩০ মিনিটে। আবু হায়াত মাহমুদ রচনা ও পরিচালনা করেছেন টেলিফিল্ম ‘হাসির পাত্র’। অভিনয়ে চঞ্চল চৌধুরী, নাদিয়া আহমেদ, কচি খন্দকার, ফারুক আহমেদ, ডলি জহুর, তারিক স্বপন প্রমুখ। দেখানো হবে ঈদের ষষ্ঠ দিন দুপুর ২টা ৩০ মিনিটে। টেলিফিল্ম ‘ভোরের ট্রেন’। রচনায় মাসুম শাহরিয়ার এবং পরিচালনা করেছেন সাইদুর রহমান রাসেল। অভিনয়ে সূবর্ণা মুস্তাফা, আঁখি প্রমুখ। প্রচার হবে ঈদের ষষ্ঠ দিন বিকাল ৪টা ৩০ মিনিটে। টেলিফিল্ম ‘চুল তার কবেকার’ রচনা ও পরিচালনা করেছেন তুহিন হোসেন। অভিনয়ে মিশু সাব্বির, সারিকা, লুৎফর রহমান জর্জ, শিল্পী সরকার অপু, আজম খান প্রমুখ। দেখানো হবে ঈদের সপ্তম দিন রাত ৭টা ৪৫ মিনিটে। 


রিটেলেড নিউজ

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

bcv24 ডেস্ক

অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

bcv24 ডেস্ক

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

bcv24 ডেস্ক

শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

bcv24 ডেস্ক

দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত

কাজলের ছেলের ছবি প্রকাশ

কাজলের ছেলের ছবি প্রকাশ

bcv24 ডেস্ক

মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

bcv24 ডেস্ক

টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত