রবিবার, ২ আগস্ট ২০২৬ ০১:০৫ এএম
ঈদের বাকি আর বেশি দিন নেই। টিভি নাটকের শিল্পীরা বেশ ব্যস্ত সময় পার করছেন এখন। যারা বছরের অন্য সময়গুলোতে অভিনয় থেকে দুরে থাকেন তাদেরকেও ঈদের দু’একটি নাটকে দেখা যায়। সেই তালিকায় আছেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। এই অভিনেত্রী গেল কয়েক বছর ছোট পর্দায় বিশেষ দিবসের নাটকেই অভিনয় করছেন। এর বাইরে চলচ্চিত্র নিয়ে ব্যস্ত থাকেন তিনি। আসছে ঈদের জন্য এরইমধ্যে তিশা কয়েকটি নাটকের শুটিং শেষ করেছেন।
উল্লেখযোগ্য নাটকগুলো হলো- মাসুদ সেজানের ‘ঈদ ধামাকা অফার’, মাবরুর রশিদ বান্নার পরিচালনায় ‘আঙ্গুলে আঙ্গুল’, সাগর জাহানের ‘সৌদি গোলাপ’ ও ‘তালমিছরি না হাওয়া মিঠাই’। এই নাটকগুলোতে তিশা জুটি বেঁধেছেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান, চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম ও তাহসানের সঙ্গে।
তিশা বলেন, ঈদের প্রতিটি নাটকে বৈচিত্র্যময় চরিত্রে আমাকে দেখা যাবে। এককথায় বলতে পারি, নাটকগুলোতে দর্শকদের জন্য চমক আছে। গুণী নির্মাতা ও অভিনেতাদের সঙ্গে কাজ করছি। দর্শক যেন আমার নাটক দেখে ঈদে বিনোদন পায় সেই বিষয়টি মাথায় রেখে কাজ করি। এদিকে তিশা সম্প্রতি শেষ করেছেন অরুণ চৌধুরীর ‘মায়াবতী’ শিরোনামের একটি চলচ্চিত্রের শুটিং। এ ছবিতে তার বিপরীতে আছেন ইয়াশ রোহান।
এই অভিনেত্রীর সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি হলো তৌকীর আহমেদ পরিচালিত ‘ফাগুন হাওয়ায়’। এতে তার বিপরীতে আছেন সিয়াম। ছবিটিতে তিশার অভিনয় দারুণ প্রশংসিত হয়েছে।
অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত
শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত
দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত
মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত
টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত