মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬ ০৯:০১ এএম
উত্তর কাশ্মিরের ওয়ারপোরা গ্রামের নিজ বাড়িতে খুব কাছ থেকে গুলি করে হত্যা করা হয়েছে ছুটিতে থাকা এক ভারতীয় সেনা সদস্যকে। স্থানীয় সময় শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে মোহাম্মদ রফিক ইয়াতু নামের এই সেনা সদস্যকে লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়। পরে তাকে হাসপাতালে নেওয়া হকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, সেনা সদস্যকে লক্ষ্য করে গুলি ছোঁড়ার পর ওই এলাকা ঘিরে ফেলে তল্লাশি শুরু করেছে সেনা ও পুলিশ সদস্যরা। কয়েকদিন আগে ওই গ্রামে নিরাপত্তা বাহিনীর সঙ্গে দুই দিন ধরে চলা বন্দুকযুদ্ধে দুই বিদ্রোহী নিহত হয়।
কাশ্মিরে সশস্ত্র বিদ্রোহী সংগঠনগুলোর কেউ কেউ সরাসরি স্বাধীনতার দাবিতে আন্দোলনরত। কেউ কেউ আবার কাশ্মিরকে পাকিস্তানের অঙ্গীভ‚ত করার পক্ষে। ইতিহাস পরিক্রমায় ক্রমেই সেখানকার স্বাধীনতা আন্দোলনের ইসলামীকিকরণ হয়েছে। এখন সেখানকার বিদ্রোহী সংগঠনগুলোর মধ্যে হিজবুল মুজাহিদীন সবথেকে সক্রিয়। তবে ভারতীয় কর্তৃপক্ষ কাশ্মিরের জাতিমুক্তি আন্দোলনকে বিভিন্ন জঙ্গিবাদী তৎপরতার থেকে আলাদা করে শনাক্ত করে না। সন্দেহভাজন জঙ্গি নাম দিয়ে বহু বিদ্রোহীর পাশাপাশি বেসামরিকদের হত্যার অভিযোগ রয়েছে ভারতীয় বাহিনীর বিরুদ্ধে। শনিবার ওই সেনাসদস্যকে হত্যার দায় এখন পর্যন্ত কোনও সংগঠনই স্বীকার করেনি।
তবে পুলিশের এক মুখপাত্র এই হত্যাকাণ্ডের জন্য কাশ্মিরের বিদ্রোহীদের দায়ী করেছেন। তিনি বলেন, নিহত ব্যক্তি সেনা সদস্য ছিলেন। তিনি ছুটিতে বাড়ি এসেছিলেন। এই ঘটনায় মামলা দায়ের হয়েছে এবং পুলিশ এই সন্ত্রাসী অপরাধের তদন্ত শুরু করেছে।
সাত বছর আগে সেনা বাহিনীতে যোগ দেওয়া মোহাম্মদ রফিক ইয়াতু উত্তর কাশ্মিরে মোতায়েনকৃত ৫২ রাষ্ট্রীয় রাইফেলস-এ কর্মরত ছিলেন। পাঁচদিন আগে ছুটিতে বাড়ি এসেছিলেন তিনি।
ভারতীয় সেনা সদস্যরা প্রায়ই কাশ্মিরের বিদ্রোহীদের লক্ষ্যবস্তু হয়। গত বছরের জুযনে ৪৪ রাষ্ট্রীয় রাইফেলসের সদস্য আওরঙ্গজেবকে অপহরণ করা হয়। সোপিয়ান জেলা থেকে অপহরণের পর দশ কিলোমিটার দূরে তার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। পুঞ্চ জেলার বাসিন্দা আওরঙ্গজেব ঈদের ছুটিতে বাড়ি যাচ্ছিলেন। মার্চে সেনা বাহিনীর পলাতক ঘোষিত সদস্য সৈকত আহমেদকে পুলওয়ামার পিনগ্লেনায় গুলি করে হত্যা করা হয়। মার্চের ৯ তারিখে কাশ্মিরের লাইট ইনফ্যান্ট্রির সদস্য ইয়াসিন ভাটের পরিবারের সদস্যরা তাকে অপহরণ চেষ্টা রুখে দেয়।
২০১৭ সালের মে মাসে লেফটেন্যান্ট ওমর ফয়েজকে অপহরণের পর হত্যা করা হয়। ওই বছরের নভেম্বরে আরেক সেনা সদস্য ইরফান আহমেদ ধরকে ছুটিতে থাকা অবস্থায় অপহরণ ও হত্যা করা হয়।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত