সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ০৬:২৩ এএম
বগুড়া-৬ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য এসএমটি জামান নিকেতাকে মনোনয়ন দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। ২৪ জুন এই উপ-নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
রবিবার (১৯ মে) বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগ সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের এক যৌথ সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন।
বৈঠকে সর্বসম্মতভাবে বগুড়া-৬ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য এসএমটি জামান নিকেতাকে মনোনয়ন দেয়া হয়েছে বলে আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।
এমপি হিসাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ না নেয়ায় নির্বাচন কমিশন আসনটি শূন্য ঘোষণা করে।
নির্বাচন কমিশন গত ৮ মে এই আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে। কমিশনের সচিব হেলাল উদ্দিন বলেন, নির্বাচনে মনোনয়নপত্র পেশের শেষ দিন হচ্ছে ২৩ মে। প্রত্যাহারের শেষ দিন ৩ জুন। যাচাই-বাছাই হবে ২৭ মে। ৪ জুন প্রতীক বরাদ্দ করা হবে।
সভায় আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড ১৬টি উপজেলার চেয়ারম্যান পদেও দলের মনোনয়ন চূড়ান্ত করেছে।
মনোনীত প্রার্থীরা হলেন- মো. আশরাফুল আলম সরকার (গাইবান্ধার সুন্দরগঞ্জ), আসাদুজ্জামান আসাদ (নাটোরের নলডাঙ্গা), আবদুল মতিন চৌধুরী (সিরাজগঞ্জের কামারখন্দ), রিজভী-উল কবির (বরগুনার তালতলি), দেলোয়ার হোসেন (পটুয়াখালীর রাঙ্গাবালি), রিনা পারভীন (গাজীপুর সদর), এম এ রশিদ (নারায়ণগঞ্জের বন্দর), কাজল কৃষ্ণ দে (মাদারীপুর সদর), কাজী সাইফুল ইসলাম (রাজবাড়ির কালুখালী), মো. শফিকুল ইসলাম জিন্নাহ (শেরপুরের নকলা), আবদুর রশিদ তালুকদার ইকবাল (হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ), তানভীর ভূ্ইঁয়া (ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর), মো. সিরাজুল ইসলাম (ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্চারামপুর), আমিনুল ইসলাম (কুমিল্লা আদর্শ সদর), গোলাম সারওয়ার (কুমিল্লা সদর দক্ষিণ) এবং এ কে এম শামসুদ্দিন (নোয়াখালী সদর)।
দেশব্যাপী উপজেলা নির্বাচনের পঞ্চম ও শেষ পর্যায় আগামী ১৮ জুন এই ১৬টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন গত ৯ মে এই নির্বাচনের তফসিল ঘোষণা করে। এতে বলা হয়, মনোনয়ন পত্র পেশের শেষ দিন ২১ মে, যাচাই-বাছাই ২৩ মে এবং প্রত্যাহারের শেষ দিন হচ্ছে ৩০ মে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত