রবিবার, ২ আগস্ট ২০২৬ ০৪:৫২ এএম
আয়ারল্যান্ডে ঐতিহাসিক ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন হওয়ার পর টাইগারদের এবার লক্ষ্য বিশ্বকাপ মিশন। সেই মিশন শুরু হচ্ছে আজ সোমবার থেকে। ডাবলিনে শুক্রবার ম্যাচ শেষ করে বিলম্ব করেনি পুরো দল। বাংলাদেশ সময় শনিবার দিবাগত রাত আড়াইটায় বিশ্বকাপ দলের ১৩ সদস্য লিস্টারে পৌঁছেছেন। অধিনায়ক মাশরাফি মুর্তজা ও ওপেনার তামিম ইকবাল ছাড়া বিশ্বকাপ দলের বাকি ক্রিকেটাররা আগামি তিনদিন সেখানে ক্যাম্প করবেন।
লন্ডনের হিথ্রো বিমানবন্দরে সাকিব-মুশফিকদের জন্যে অপেক্ষায় ছিলেন বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম এবং অ্যান্টি করাপশন ইউনিটের প্রধান মঞ্জুর মোরশেদ। সেখান থেকে একসঙ্গে টিম বাসে করে প্রায় দেড় ঘণ্টা যাত্রা শেষে বাংলাদেশ সময় রাত আড়াইটায় লিস্টারে পৌঁছায় দল।
সেখানে আগামি ২৩ মে পর্যন্ত অবস্থান করবেন মুশফিকরা। যদিও তিন দিনের এই ক্যাম্পে থাকতে পারছেন না তামিম ও মাশরাফি। আগামি ২৩ মের আগে মাশরাফি ও তামিম দলের সঙ্গে যোগ দেবেন। লিস্টারে এই সময়টাতে বিসিবির খরচে টাইগারদের ক্যাম্প করতে হবে। সেই সঙ্গে নিরাপত্তা সংক্রান্ত সব দায়-দায়িত্বও বিসিবির। আগামী বৃহস্পতিবার লিস্টার ছেড়ে প্রস্তুতি ম্যাচের ভেন্যু কার্ডিফে যাবে বাংলাদেশ দল। তখনই আইসিসির প্রটোকল পাবে তারা।
এদিকে ২৪ মে থেকে শুরু হবে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচগুলো। কার্ডিফে একদিন অনুশীলন শেষে ২৬ মে ভারত ও ২৮ মে পাকিস্তানের বিপক্ষে নিজেদের প্রস্তুতি ম্যাচ দুইটি খেলবে টাইগাররা। পরে ২৯ মে কার্ডিফ থেকে লন্ডনে ফিরবে তারা। আগামি ২ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওভালে শুরু হবে টাইগারদের বিশ্বকাপ মিশন।
গতবার অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে খেলেছিল বাংলাদেশ। তাই এবারের স্বপ্নটা আরও বড়। ত্রিদেশীয় সিরিজটি জিতে সেই প্রত্যাশার মাত্রাটা আরও বাড়িয়ে দিয়েছেন সৌম্য-মোসাদ্দেকরা।
অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত
ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত
ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত