জুলিয়ান অ্যাসাঞ্জ ভক্ত-সমর্থকদের পাহারায়

bcv24 ডেস্ক    ০৯:২৯ পিএম, ২০১৯-০৪-০৭    427


জুলিয়ান অ্যাসাঞ্জ ভক্ত-সমর্থকদের পাহারায়

ইকুয়েডর তাদের লন্ডন দূতাবাস থেকে জুলিয়ান অ্যাসাঞ্জকে বের করে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে; উইকিলিকস-এর টুইটারে এমন আশঙ্কা প্রকাশের পর থেকেই দূতাবাসের সামনে ভীড় করতে শুরু করেন তার ভক্ত-সমর্থকরা। ইকুয়েডর এক বিবৃতিতে উইকিলিকস-এর দাবি অস্বীকার করেছে। তবে তাতে আস্থা নেই সমর্থকদের। অ্যাসাঞ্জকে বহিষ্কারের আশঙ্কা থেকে মুক্ত হওয়ার আগ পর্যন্ত তারা দূতাবাস সংলগ্ন এলাকা ত্যাগ করতে নারাজ। 

অস্ট্রেলিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন নেটওয়ার্ক এসবিএস-এর ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা গেছে, শুক্রবার দূতাবাসের সামনে অবস্থান নেওয়া সমর্থকরা শনিবারও সেখান থেকে সরেনি। তাদের শ্লোগানে জোরালো হচ্ছে বিকল্প সাংবাদিকতার এই পথিকৃতের মুক্তির দাবি।

২০১২ সালের জুন থেকে লন্ডনের ইকুয়েডর দূতাবাসে রাজনৈতিক আশ্রয়ে আছেন উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। ২০১৮ সালের জুনে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর থেকে জানা যায়, সে দেশের প্রেসিডেন্ট লেনিন মোরেনো অ্যাসাঞ্জের রাজনৈতিক আশ্রয়ের সুরক্ষার অবসান ঘটাতে যুক্তরাজ্যের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করছেন। উইকিলিকস একইরকমের অভিযোগ করে আসছে।

অ্যান্ডি নামের এক অ্যাসাঞ্জ-সমর্থকও ভাবছেন, দূতাবাসের বাইরে এলেই তাকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়া হতে পারে। মার্কিন কূটনীতি ও প্রতিরক্ষা সংক্রান্ত তথ্য ফাঁসের দায়ে তাকে যাবৎজীবন কারাদণ্ড অথবা মৃত্যুদণ্ড দিতে পারে। ‘ইকুয়েডর তো হুমকি দিয়েই রেখেছে। তারা যে কোনও মুহূর্তে অ্যাসাঞ্জকে বের করে দিতেই পারে। সে কারণেই আমরা অনেকে মিলে আজ এখানে জড়ো হয়েছি। গতকালও আমরা অনেকে মিলে এখানে ছিলাম। এবং তাকে বের করে দেওয়ার আশঙ্কা থাকলে কালও আমরা এখানে থাকব।’

বৃহস্পতিবার উইকিলিকসের টুইটে বলা হয়, ‘ব্রেকিং: ইকুয়েডর সরকারের একটি উচ্চ পর্যায়ের সূত্র উইকিলিকসকে জানিয়েছে জুলিয়ান অ্যাসাঞ্জকে কয়েক ঘণ্টা থেকে কয়েক দিনের মধ্যে বহিষ্কার করা হবে। অজুহাত হিসেবে ব্যবহার করা হয়েছে আইএনএ পেপারস অফশোর স্ক্যান্ডাল। এরইমধ্যে অ্যাসাঞ্জকে গ্রেফতারে যুক্তরাজ্যের সঙ্গে চুক্তি করা হয়েছে’। পরে আরেকটি টুইটে বলা হয় দ্বিতীয় আরেকটি উচ্চ পর্যায়ের সূত্র থেকে অ্যাসাঞ্জকে বের করে দেওয়ার ব্যাপারে দ্বিতীয় দফায় নিশ্চয়তা পেয়েছে তারা।  

টুইটার পোস্টে ইকুয়েডরের পররাষ্ট্রমন্ত্রী জো ভ্যালেন্সিয়া অবশ্য উইকিলিকস-এর দাবিকে ‘ভিত্তিহীন গুজব’ বলে উড়িয়ে দিয়েছেন। তবে ইকুডরের বর্তমান সরকারের প্রতি আস্থাশীল নয় অ্যাসাঞ্জ সমর্থকরা। তার বহিষ্কারের আশঙ্কায় শনিবারও দূতাবাসের সামনে ভীড় করতে থাকে সমর্থকরা। ‘জুলিয়ান অ্যাসাঞ্জের মুক্তি চাই’, ‘মত প্রকাশের স্বাধীনতার সুরক্ষা চাই’ শ্লোগানে মুখরিত হয়ে ওঠে দূতাবাস প্রাঙ্গন।

অ্যান্ডি এএফপিকে বলেছেন, ‘তাকে কারও সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। ইন্টারনেট ব্যবহার করতে দেওয়া হচ্ছে না। তো আমরা কী করতে পারি আর? আমরা কেবল রাস্তা আটকিয়ে দাঁড়িয়ে থাকতে পারি। এর মধ্যে দিয়ে অ্যাসাঞ্জকে জানিয়ে দিতে পারি, মত প্রকাশের স্বাধীনতার লড়াইয়ে তার ভ‚মিকার কথা আমরা ভুলিনি।’ 

দূতাবাসের বাইরে দায়িত্বরত ব্রিটিশ পুলিশের একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে এএফপিকে বলেছেন, পরোয়ানা জারি থাকায় বের হওয়ার সঙ্গে সঙ্গেই অ্যাসাঞ্জকে গ্রেফতার করা হবে। তবে সেখানে থাকা অ্যাসাঞ্জ সমর্থকদের কারণে কাজটি খুব সহজ হবে না বলেই মনে হচ্ছে। দূতাবাস লাগোয়া দোকানগুলোতে যারা কর্মরত, তাদের কেউ কেউ এসে অ্যাসাঞ্জ সমর্থকদের সঙ্গে ছবি তুলছেন। বর্ণবাদবিরোধী আন্দোলন ‘ব্ল্যাক লাইফ ম্যাটার্স’-এর শ্লোগান লেখা টি শার্ট পড়া এক ব্যক্তি বব মার্লে ও বিলি ব্র্যাগের দ্য ক্ল্যাশ গেয়ে অ্যাসাঞ্জের সঙ্গে সংহতি প্রকাশ করে গেছেন। সেখানকার ইয়োলো ভেস্ট বিক্ষোভকারীদের একটা ছোট দল দূতাবাস এলাকায় দাঁড়িয়ে ‘অ্যাসাঞ্জের মুক্তি চাই’ শ্লোগান তুলেছেন।

শুক্রবার অ্যাসাঞ্জের সঙ্গে দেখা করেছেন তার বন্ধু ভোগান স্মিথ। তিনি জানিয়েছেন, বহিস্কারের খবরে মানসিক চাপে পড়েছেন অ্যাসাঞ্জ। তিনি যেখানে আছেন সেখানেই থাকতে চান।



রিটেলেড নিউজ

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

bcv24 ডেস্ক

অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

bcv24 ডেস্ক

আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

bcv24 ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

bcv24 ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

মৈত্রেয়ী দেবী

According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

bcv24 ডেস্ক

৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত