রবিবার, ২ আগস্ট ২০২৬ ০১:১১ এএম
ছোট পর্দায় দারুণ ব্যস্ত আফরান নিশো। এই ঈদে ইউটিউবসহ বিভিন্ন টেলিভিশন চ্যানেলে ৩০টি নাটকে দেখা যাবে তাঁকে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে শুটিং। কিন্তু রাত বা দিন যখনই হোক, কাজে একটি ছুটি পেলেই ছুটছেন জিমে। এক মাস ধরেই যেন নতুন মিশনে নেমেছেন এই তারকা।
হঠাৎ শরীর চর্চায় এত সিরিয়াস? বিনোদন জগতের লোকজন নানা কথা বলছেন। অনেকের ধারণা, চলচ্চিত্রে নাম লেখাচ্ছেন নিশো। চরিত্রের প্রয়োজনে তাঁর এই কঠিন শরীরচর্চা। তবে নিশো বলছেন আরেক কথা।
গতকাল রোববার রাতে নিশো বলেন, ‘জিম করছি আমার বাচ্চার জন্য। আমরা যখন বুঝতে শিখেছি, তখন বাবাকে খুব একটা পরিপাটি-ফিটফাট পাইনি। আমার বাচ্চার বয়স সাড়ে চার বছর। সাত-আট বছর বয়সে গিয়ে যখন আমার বাচ্চা বুঝতে শিখবে, তখন যেন তাঁর কাছে “গুড লুকিং বাবা” হই, সেটা আমার ইচ্ছা। আমি এখন চল্লিশের কাছাকাছি। তাই আমাকে সুস্থ থাকতে জিম করতে হয়।’
অনেকই বলছেন, নিশো চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন। এ জন্যই নাকি তিনি ছয় মাসের মিশন হাতে নিয়েছেন। নিশো হেসে বললেন, ‘তা একেবারেই ফেলা দেওয়ার মতো না। দেখা যাক কী হয়।’
তিনি আরও বলেন, ‘সিনেমার প্রস্তাব অনেক পেয়েছি। কিন্তু সবাই হুটহাট করে শুটিং শুরু করে দিতে চায়। সময় দিতে চায় না। কিন্তু আমি নিজেকে প্রস্তুত না করে কোনো কাজ করতে চাই না। এজন্য নিজেকে আগেভাগে তৈরি করে নিচ্ছি, যেন ভালো প্রস্তাব পেলে কাজ করতে পারি।’
এবার ঈদে যে নাটকগুলোয় নিশো কাজ করছেন, তার মধ্য থেকে ‘বাইশে এপ্রিল’, ‘ব্যাড ম্যান’, ‘টম অ্যান্ড জেরি টু’, ‘শেষটা সুন্দর’, ‘ক্রেজি লাভার’, ‘আই অ্যাম অনেস্ট’ নাটকের নাম বললেন।
জানালেন, এবার ৩০টি নাটকে তাঁকে দেখা যাবে।
টানা ১৪ বছর প্রেম করার পর ২০১১ সালের মে মাসে পারিবারিকভাবেই বিয়ে করেন আফরান নিশো। এখন তাঁদের সাড়ে চার বছরের পুত্রসন্তানের আছে।
অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত
শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত
দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত
মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত
টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত