মাঠে ফিরছেন মুস্তাফিজ

bcv24 ডেস্ক    ১০:৪১ পিএম, ২০১৯-০৪-০৭    224


মাঠে ফিরছেন মুস্তাফিজ

ছুটি কাটিয়ে মাঠে ফিরছেন মুস্তাফিজুর রহমান। গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের গুরুত্বপূর্ণ ম্যাচে খেলবেন বাঁহাতি এই পেসার।

লম্বা বিরতির পর ঢাকা প্রিমিয়ার লিগে খেলবেন মুস্তাফিজ। ২০১৪ সালের ২৭ ডিসেম্বর সবশেষ তিনি এই প্রতিযোগিতায় খেলেছিলেন। 

২৫ লাখ টাকার ‘এ’ প্লাস ক্যাটাগরিতে থাকা মুস্তাফিজকে ড্রাফট থেকে দলে নিয়েছিল শাইনপুকুর। ৬ এপ্রিলের পর থেকে তাদের হয়ে প্রিমিয়ার লিগে খেলার কথা ছিল তরুণ এই পেসারের।    

গত ১৫ মার্চ ক্রাইস্টচার্চে দুটি মসজিদে সন্ত্রাসী হামলার পর বাতিল হয়ে যায় নিউ জিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের তৃতীয় টেস্ট। পরদিন দেশে ফিরে আসেন ক্রিকেটাররা। ঢাকা পৌঁছেই সাতক্ষীরা চলে যান মুস্তাফিজ। সেখানে কদিন আগে বিয়েও করেন তিনি।

গত সপ্তাহে ঢাকায় ফেরা মুস্তাফিজ রোববার প্রথমবারের মতো শাইনপুকুরের অনুশীলনে ছিলেন। টানা ৬ ওভার বোলিং করার পর অংশ নেন দলের মিটিংয়েও। 

পরে জানান, সোমবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গাজী গ্রুপের বিপক্ষে মাঠে নামার ব্যাপারে তিনি আশাবাদী।

“এখানে একদিন অনুশীলন করেছি। তবে বাড়িতে কিন্তু জিম আর বোলিং নিয়মিতই করেছি। আজ শাইনপুকুরের অনুশীলনে টানা বোলিং করেছি। এই মুহূর্তে আমার কোনো সমস্যা নেই। আশা করি, কাল খেলতে কোনো সমস্যা হবে না।”

ভাবনায় আছে বিশ্বকাপ প্রস্তুতিও। তবে এই মুহূর্তে দলের জয়ে অবদান রাখার দিকে বেশি মনোযোগ মুস্তাফিজের।

“এতো কিছু ভেবে তো খেলতে নামা যায় না। তবে প্রিমিয়ার লিগে ভালো করলে বিশ্বকাপে এই আত্মবিশ্বাস কাজে লাগবে।”



রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত