ওয়াহাব-আমির-আসিফ পাকিস্তান বিশ্বকাপ দলে

bcv24 ডেস্ক    ০৭:৪৭ পিএম, ২০১৯-০৫-২০    512


ওয়াহাব-আমির-আসিফ পাকিস্তান বিশ্বকাপ দলে

টানা হারের মধ্যে থাকা পাকিস্তান বিশ্বকাপ দলে এনেছে তিন পরিবর্তন। দুই পেসার ওয়াহাব রিয়াজ ও মোহাম্মদ আমিরের সঙ্গে ব্যাটসম্যান আসিফ আলিকে ডেকেছে তারা। আগে ঘোষণা করা দল থেকে বাদ পড়েছেন জুনাইদ খান, ফাহিম আশরাফ ও আবিদ আলি।

গত ১৮ এপ্রিল বিশ্বকাপ দল ঘোষণা করেছিল পাকিস্তান। সে সময় আলোচনায় না থাকা ওয়াহাবের দলে ফেরা চমক হয়ে এসেছে। ৩৩ বছর বয়সী বাঁহাতি এই পেসার প্রায় দুই বছর আগে দেশের হয়ে সবশেষ ওয়ানডেতে খেলেছিলেন। বছর খানেক আগে তার ক্যারিয়ারের শেষ দেখে ফেলেছিলেন অনেকে। সবশেষ দুই সিরিজে পাকিস্তানের বোলিং ইউনিটের ব্যর্থতায় সেই ওয়াহাবকেই দলে ফেরাতে হলো।

প্রধান নির্বাচক ইনজাম-উল-হক জানান, রিভার্স সুইং করানোর সামর্থ্যরে জন্য দলে ফেরানো হয়েছে ওয়াহাবকে।

২০১৭ সালের ৪ জুন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে সবশেষ ওয়ানডে খেলেন তিনি। বেঞ্চে বসে দেখেন দলের ট্রফি জয়। এই বছরটা লিস্ট ‘এ’ ক্রিকেট ভালো কাটছে তার। ৫ ম্যাচে ২০.৭০ গড়ে নিয়েছেন ১০ উইকেট, ওভার প্রতি দিয়েছেন ৪.৬০ রান।

ফল হওয়া সবশেষ ১০ ম্যাচে হেরে বিশ্বকাপ খেলতে যাচ্ছে পাকিস্তান। এই সময়ে ডেথ ওভারের বোলিং ভুগিয়েছে দলটিকে। 

ইনজামাম আশা করছেন, ওয়াহাবের অভিজ্ঞতা আর পুরান বলে তার দক্ষতা পাকিস্তানকে ডেথ ওভারে বোলিংয়ে উন্নতি করায় সহায়তা করবে।

ইংল্যান্ড সিরিজকে দেখা হচ্ছিল আমিরের জন্য অগ্নি পরীক্ষা হিসেবে। প্রথম ম্যাচে একাদশে ছিলেন না তিনি। চিকেনপক্সে আক্রান্ত হয়ে জন্য খেলা হয়নি পরের চার ম্যাচে। ওয়ানডেতে সময়টা বাজে কাটছে তার। সবশেষ ১০ ওয়ানডেতে ১৪৮ গড়ে নিয়েছেন দুই উইকেট। তবে ইকোনমি ছিল দারুণ ৪.৫৮।

“জুনাইদ ও আশরাফ বাদ পড়ে গেছে, তার মানে এই নয় যে, ওরা ভালো নয়। তবে আমরা মনে করেছি, আমির ও ওয়াহাবের মতো খেলোয়াড়রা এই কন্ডিশনে ওদের চেয়ে বেশি মানানসই। এই কারণে আমরা ওদের বেছে নিয়েছি।”

ইংল্যান্ডের বিপক্ষে টানা দুই ম্যাচে ফিফটি করেন আসিফ। বড় শট খেলার সামর্থ্য দেখিয়ে জায়গা করে দেন বিশ্বকাপ দলে। অন্য দিকে অভিষেকে সেঞ্চুরি করা আবিদ জায়গা হারালেন দুই ম্যাচের ব্যর্থতায়।

পাকিস্তান দলে উইকেটরক্ষক একজন- অধিনায়ক সরফরাজ। ইনজামাম জানান, তার কাভার হিসেবে বিশ্বকাপে দলের সঙ্গে থাকবেন মোহাম্মদ রিজওয়ান।

আগামী ২৩ মে পর্যন্ত আইসিসিকে না জানিয়ে বিশ্বকাপ দলে পরিবর্তন আনতে পারবে দলগুলো। এরপর থেকে পরিবর্তন আনতে নিতে হবে আইসিসির অনুমতি।

বিশ্বকাপের পাকিস্তান দল: সরফরাজ আহমেদ (অধিনায়ক), আসিফ আলি, বাবর আজম, ওয়াহাব রিয়াজ, ফখর জামান, হারিস সোহেল, হাসান আলি, ইমাদ ওয়াসিম, ইমাম-উল-হক, মোহাম্মদ আমির, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ হাসনাইন, শাদাব খান, শাহিন শাহ আফ্রিদি, শোয়েব মালিক।


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত