বাংলাদেশ এখন আর পঞ্চপাণ্ডবের দল নয়!

bcv24 ডেস্ক    ০৭:৪৮ পিএম, ২০১৯-০৫-২০    542


বাংলাদেশ এখন আর পঞ্চপাণ্ডবের দল নয়!

বাংলাদেশ দলের সাম্প্রতিক সব সাফল্য অভিজ্ঞ ৫ ক্রিকেটারকে ঘিরেই আবর্তিত। তামিম ইকবাল, মাশরাফি মুর্তজা, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ। অবশ্য ধীরে ধীরে এই পরিস্থিতি বদলাতে শুরু করেছে। ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন হওয়াটা তারই প্রমাণ। সৌম্য সরকার আর মোসাদ্দেকের বিধ্বংসী ব্যাটিং সেই ভরসাই দিচ্ছে পুরো দলকে। তাতে বিশ্বকাপে ১৫ সদস্যের স্কোয়াড থেকে ভরসা পাচ্ছেন হেড কোচ স্টিভ রোডস। তার মতে বাংলাদেশ এখন আর পঞ্চপাণ্ডবের দল নয়!

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ছিলেন না। ব্যাটে-বলে যার উপস্থিতি প্রভাবকের ভূমিকায় থাকে সেই সাকিবের অনুপস্থিতি কোনও প্রভাবই ফেলতে পারেনি। অথচ তার না থাকা মানেই ছিলো আত্মবিশ্বাসের ঘাটতি। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফাইনালে সেই ঘাটতি পূরণে অগ্রণী ছিলেন তরুণ ওপেনার সৌম্য সরকার ও মোসাদ্দেক হোসেন।

এই দুজনের বিধ্বংসী ব্যাটিংয়েই ২৪ ওভারে ২১০ রানের বিশাল সংগ্রহটা অনায়াসে তাড়া করেছে বাংলাদেশ। ৬ বার বহুজাতিক ফাইনালে বাংলাদেশ যা পারেনি সেই দলটাই এবার তা করে দেখালো ভবিষ্যৎ তারকাদের ঘাড়ে ভর দিয়ে। এমন স্বস্তিদায়ক পরিস্থিতি আত্মবিশ্বাসী করে তুলেছে কোচ রোডসকে, ‘যেভাবে তাড়া করে জিতেছি তা সত্যিই চমৎকার ছিলো। যদিও সহজ ছিলো না। এখানে আগে দুই থেকে তিনজন আছে যারা বিশেষ ইনিংস খেলেছে। কিন্তু মোসাদ্দেক যা করে দেখিয়েছে তাতে সবাইকে সে নত অবস্থানে করে রাখতে পারবে। এটাই আমাদের স্কোয়াডের শক্তিমত্তা। আর তা আমাদের বড় ম্যাচ জেতার আত্মবিশ্বাস দিচ্ছে এই দল নিয়েও।’

এই আত্মবিশ্বাই আবার নির্ভার করছে বাংলাদেশ হেড কোচকে। তিনি মনে করেন, ‘তার মানে এই স্কোয়াড নিয়ে বাংলাদেশ এখন খুব শক্তিশালী দল।এটাই আমরা চেয়েছি, শক্তিতে গভীরতা। আরও গভীরতা চাই, তাহলে লোকে আর পঞ্চপাণ্ডব নিয়ে কথা বলবে না।’-ক্রিকবাজ।


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত