সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ০৬:২১ এএম
রাঙামাটির রাজস্থলী উপজেলায় স্থানীয় এক যুবলীগ নেতাকে ঘরে ঢুকে গুলি চালিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত রোববার রাত ১১টার পর বাঙ্গালহালিয়া ইউনিয়নের ৮ ওয়ার্ড এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ। নিহতের নাম ক্য হ্লা চিং মারমা (৪০)। তিনি উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের ৮ ওয়ার্ড যুবলীগের সভাপতি।
বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউমং মারমা জানান, রাত ১১টার পর ঘরে ঢুকে ক্য হ্লা চিং মারমাকে গুলি করে হত্যা করে সশস্ত্র সন্ত্রাসীরা। সন্ত্রাসীদের একটি গ্রুপের কয়েকজন বাহিরে থেকে ঘিরে থাকে আর কয়েকজন ঘরে ঢুকে তাকে হত্যা করে পালিয়ে যায়। এ হত্যাকাণ্ডের জন্য সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে (জেএসএস) দায়ী করেন ইউমং মারমা।
তিনি বলেন, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনেও তাকে জেএসএসের সন্ত্রাসীরা (ক্য হ্লা চিং মারমা) মারধর করে। পরবর্তীতে আমি তাকে চিকিৎসা করিয়েছি। আওয়ামী লীগ করার কারণে জেএসএসের লোকজন বিভিন্ন সময় হামলা চালিয়ে আসছে। এটি পরিষ্কার এবং নিশ্চিত, এই কাজ তারাই করেছে।
চন্দ্রঘোনা থানার ওসি মো. আশরাফ উদ্দিন বলেন, আমরা ঘটনাস্থলে আছি। তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে, তা এখনও জানা যায়নি। এর আগে বান্দরবান সদর উপজেলার রাজবিলায় ক্য চিং থোয়াই মারমা (২৭) নামে এক আওয়ামী লীগ সমর্থককে অপহরণের পর গুলি চালিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত