রবিবার, ২ আগস্ট ২০২৬ ০৯:৫৬ এএম
মুখোমুখি পয়েন্ট তালিকার দুই শীর্ষ দল। অপেক্ষা ছিল আগুনে লড়াইয়ের। কিন্তু ম্যাচ হলো একপেশে। নতুন বলে শুভাশিস রায় ও মোহাম্মদ শহীদের বোলিংয়ে বিধ্বস্ত হলো আবাহনীর টপ অর্ডার। মিডল অর্ডার ধুঁকল নাবিল সামাদের স্পিনে। অনায়াস জয়ে রূপগঞ্জ ধরে রাখল অপ্রতিরোধ্য জয়যাত্রা।
ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনী লিমিটেডকে ৬ উইকেটে হারিয়েছে লেজেন্ডস অব রূপগঞ্জ। বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে এই জয় তাদের তুলে নিয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষে।
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে রোববার আবাহনীকে ১২২ রানে গুটিয়ে দিয়ে রূপগঞ্জ জিতে গেছে ২৬.৫ ওভারেই।
দুর্দান্ত প্রথম স্পেলে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা শুভাশিস রায়। ১০ ওভারে ৪ মেডেন নিয়ে মাত্র ১৫ রানে ২ উইকেট নিয়েছেন নাবিল। ২ উইকেট নেওয়া শহীদ ৪ মেডেন নিয়েছেন ৮ ওভারে।
শুভাশিস ও শহীদের প্রথম স্পেলই অনেকটা নির্ধারণ করে দেয় ম্যাচের ভাগ্য। আগের রাতের বৃষ্টিতে উইকেট সকালে ছিল স্যাঁতস্যাঁতে। আর্দ্রতাও ছিল যথেষ্ট। দুই পেসার বোলিং করেছেন দারুণ। সঙ্গে যোগ হয়েছিল আবাহনীর বাজে ব্যাটিং।
ম্যাচের প্রথম বল থেকেই শুরু হয় আবাহনীর দুর্দশা। শুভাশিসের ভেতরে ঢোকা বলে বোল্ড টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যান জহুরুল ইসলাম।
শুভাশিস পরে ফিরিয়ে দেন নাজমুল হোসেন শান্ত ও সৌম্য সরকারকে। সতীর্থের বোলিংয়ে উজ্জীবিত শহীদের শিকার প্রিয়াঙ্ক কিরিত পাঞ্চাল ও সাব্বির রহমান।
আগের মাচে ১০ বলে শূন্য রানে ফেরা ভারতীয় ব্যাটসম্যান প্রিয়াঙ্ক এবার ২১ বলে করেছেন ১। সাব্বির পাননি রানের দেখা। দ্বাদশ ওভারে আবাহনীর রান তখন ৫ উইকেটে ২৯।
মোহাম্মদ মিঠুন ও মোসাদ্দেক হোসেন চেষ্টা করেন দলকে উদ্ধারের। দারুণ চাপেও মিঠুনের ব্যাট ছিল সাবলীল। খেলেছেন দারুণ কয়েকটি শট। কিন্তু তার বাধা হয়ে দাঁড়ান নাবিল। অভিজ্ঞ বাঁহাতি স্পিনার বোলিং করেছেন প্রায় নিখুঁত। ব্যাটসম্যানদের দম ফেলার ফুরসত দিচ্ছিলেন না। মিঠুন চেষ্টা করছিলেন বারবার বেরিয়ে এসে রান করার চেষ্টা করতে। সেটির ফায়দা নিয়ে বুদ্ধিদীপ্ত বোলিংয়ে নাবিল ফিরিয়ে দেন ৩৮ রান করা মিঠুনকে।
এরপর লোয়ার অর্ডারদের নিয়ে খানিকটা লড়েছেন অধিনায়ক মোসাদ্দেক। শেষ দিকে মাশরাফি বিন মুর্তজার ২ ছক্কায় কিছুটা বাড়ে দলের রান। সঙ্গীর অভাবে মোসাদ্দেক অপরাজিত থেকে যান ৪০ রানে।
রান তাড়ায় রূপগঞ্জ অর্ধেক পথ পেরিয়ে যায় উদ্বোধনী জুটিতেই। মেহেদি মারুফ ও মোহাম্মদ নাঈম গড়েন ৬২ রানের জুটি।
২০ বলে ২২ রান করে আউট হন নাঈম। আলগা ব্যাটিংয়ে আরও তিনটি উইকেট হারায় রূপগঞ্জ। ৫৯ রানে ফেরেন মারুফ। কিন্তু জিততে কোনো বেগ পেতে হয়নি রূপগঞ্জকে।
১০ ম্যাচে ৯ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে রূপগঞ্জ উঠল শীর্ষে। সমান ম্যাচে দুটি হারে আবাহনীর পয়েন্ট ১৬।
সংক্ষিপ্ত স্কোর:
আবাহনী: ৩৯.১ ওভারে ১২২ (জহুরুল ০, সৌম্য ১৪, শান্ত ৬, প্রিয়াঙ্ক ১, মিঠুন ৩৮, সাব্বির ০, মোসাদ্দেক ৪০*, সাইফ ১, মিরাজ ৫, মাশরাফি ১৫, অপু ১; শুভাশিস ৮-০-৩৭-৩, শহিদ ৮-৪-১১-২, ধাওয়ান ৬.১-০-১৭-১, নাবিল ১০-৪-১৫-২, মুক্তার ৭-০-৪২-১)।
রূপগঞ্জ: ২৬.৫ ওভারে ১২৫/৪ (মারুফ ৫৯, মোহাম্মদ নাঈম ২২, মুমিনুল ১৭, জাকের ২, নাঈম ইসলাম ৩*, শাহরিয়ার ১২*; মাশরাফি ৩-০-১৫-০, মিরাজ ৪-১-২০-০, অপু ৪-০-৩৩-১, সাইফ ৬-০-১৬-১, সৌম্য ৪-০-১৮-০, মোসাদ্দেক ৪-০-১০-০, সাব্বির ১.৫-০-১৩-১)।
ফল: লিজেন্ডস অব রূপগঞ্জ ৬ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ: শুভাশিস রায়
অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত
ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত
ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত