সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ০৬:২৩ এএম
তৃতীয় দফা নোটিসেও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে দুর্নীতি দমন কমিশনের জিজ্ঞাসাবাদে আসেননি জাতীয় পার্টির সাবেক মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার। এবার দুদকে অনুপস্থিতির কারণ হিসেবে ওমরা করতে যাওয়ার প্রস্তুতিকে কারণ দেখিয়েছেন তিনি।
দুদকের অনুসন্ধান কর্মকর্তা উপ-পরিচালক সৈয়দ আহমদ গত ১৪ মে যে নোটিস দিয়েছিলেন, তাতে রুহুল আমিন হাওলাদারকে গতকাল সোমবার হাজির হতে বলা হয়েছিল। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য জানান, সোমবার সকালে রুহুল আমিন হাওলাদারের কমিশনের প্রধান কার্যালয়ে অনুসন্ধান কর্মকর্তার দপ্তরে উপস্থিত হওয়ার কথা ছিল, কিন্তু তিনি না এসে একটি চিঠি পাঠিয়েছেন। চিঠিতে তিনি ওমরা হজ করতে সৌদি আরবে যাওয়ার কারণ উল্লেখ করেছেন। তিনি চিঠিতে বলেছেন উমরা হজের আনুষ্ঠানিকতা শেষ করে ঈদের পর দুদকের অনুসন্ধান কাজে সহযোগিতা করবেন।
এই বিষয়ে দুদকের করণীয় জানতে চাইলে প্রণব বলেন, চিঠিটি কমিশনে জমা দেওয়া হয়েছে, কমিশন কোনো সিদ্ধান্ত জানায়নি। আইন অনুসারে পরবর্তি পদক্ষেপ নেওয়া হবে। সরকারি সম্পদ আত্মসাতের মাধ্যমে শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে গতবছরের ১৩ সেপ্টেম্বর রুহুল আমিন হাওলাদারকে প্রথম তলব করে দুদক। কিন্তু সে সময় নির্বাচনের প্রস্তুতির কারণ দেখিয়ে দুদকে হাজির না হয়ে তিনি হাজিরা থেকে অব্যাহতির আবেদন করেন। এরপর তাকে ফের চিঠি পাঠান দুদকের উপ-পরিচালক সৈয়দ আহমদ। ২৮ মার্চ হাওলাদারকে সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয় দ্বিতীয় নোটিসে।
ওই নোটিসের বৈধতা চ্যালেঞ্জ করে হাওলাদার রিট আবেদন করলে আদালত প্রাথমিক শুনানি নিয়ে নোটিস চার সপ্তাহের জন্য স্থগিত করে দিয়েছিল হাই কোর্ট। এরপর সে স্থগিতাদেশটি গত ২৮ এপ্রিল স্থগিত করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে হাওলাদারকে দুদকের জিজ্ঞাসাবাদে কোনো আইনি বাধা না থাকায় ১৪ মে ফের তাকে তলবি নোটিস দেওয়া হয়।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত