রবিবার, ২ আগস্ট ২০২৬ ০৯:৫৪ এএম
দোলেশ্বরের জয়ে নায়ক সাদ নাসিমটপ অর্ডারে দুটি রান আউট। পরে সাদ নাসিমের চার উইকেট। উত্তরার লড়াইয়ের আশা শেষ তাতেই। প্রত্যাশিত জয়ে প্রাইম দোলেশ্বর নিশ্চিত করল সুপার লিগ।
ঢাকা প্রিমিয়ার লিগে উত্তরা স্পোর্টিং ক্লাবকে ৫ উইকেটে হারিয়েছে প্রাইম দোলেশ্বর। ফতুল্লায় রোববার উত্তরাকে ১৬০ রানে আটকে দোলেশ্বর জিতেছে ৭১ বল বাকি রেখে।
১০ ম্যাচে ৭ জয়ে চতুর্থ দল হিসেবে দোলেশ্বর নিশ্চিত করল শীর্ষ ছয়ে থাকা।
টস হেরে ব্যাটিংয়ে নামা উত্তরা প্রথম ৬ ওভারে ২৮ রান তোলে কোনো উইকেট না হারিয়ে। সপ্তম ওভারে বোলিংয়ে এসেই আরাফাত সানি ফিরিয়ে দেন আনিসুল ইসলাম ইমনকে।
উত্তরা পরে বড় ধাক্কা খায় থিতু হয়ে যাওয়া দুই ব্যাটসম্যানকে রান আউটে হারিয়ে। ২৬ রানে ফেরেন তানজিদ হাসান, ২২ রানে শানাজ আহমেদ।
এরপর আর সেভাবে দাঁড়াতে পারেননি উত্তরার কেউ। ছয়ে নেমে দলের সর্বোচ্চ ৩৬ করেছেন মিনহাজুল আবেদিন। ষষ্ঠ বোলার হিসেবে বোলিংয়ে এসে সাদ নিয়েছেন চার উইকেট।
স্বল্প পুঁজি নিয়েও উত্তরা চেষ্টা করেছে লড়াইয়ের। ৫৭ রানে ৩ উইকেট হারায় দোলেশ্বর। তিনটি উইকেটই নেন অফ স্পিনার সাজ্জাদ হোসেন।
তবে অঘটন ঘটতে দেননি ফরহাদ হোসেন ও মার্শাল আইয়ুব। চতুর্থ উইকেটে দুই অভিজ্ঞ ব্যাটসম্যান যোগ করেন ৯১ রান রান।
দুজনের কেউ অবশ্য কাজ শেষ করে আসতে পারেননি। ৯৬ বলে ৫৯ রান করে ফেরেন ফরহাদ, ৭৫ বলে ৫৪ মার্শাল। তবে জিততে সমস্যা হয়নি দোলেশ্বরের।
সংক্ষিপ্ত স্কোর:
উত্তরা: ৪৬.৪ ওভারে ১৬০ (তানজিদ ২৬, ইমন ৮, শানাজ ২২, মোহাইমিনুল ১৫, শাকির ১, মিনহাজুল আবেদিন ৩৬, মিনহাজ ১৯, হুমায়ুন ৭, নাইমুল ৬, সবুজ ৭, সাজ্জাদ ০*; আবু জায়েদ ৩-০-২৩-০, ফরহাদ রেজা ৫.৪-১-২২-১, আরাফাত সানি ৮-১-২৩-১, মাহমুদুল ১০-০-২৪-২, এনামুল জুনিয়র ১০-০-২৩-০, সাদ ১০-০-৪২-৪)।
প্রাইম দোলেশ্বর: ৩৮.১ ওভারে ১৬১/৫ (ইমরান ৮, সাইফ ২৬, ফরহাদ হোসেন ৫৯, তাইবুর ৪, মার্শাল ৫৪, সাদ ৫*, মাহমুদুল ১*; সবুজ ৬-১-২৯-০, সাজ্জাদ ১০-০-৪১-৩, নাইমুল ১০-০-৩৫-১, হুমায়ুন ৬-০-২৩-০, মোহাইমিনুল ৪-০-২১-০, তানজিদ ১.১-০-৮-০, মিনহাজ ১-০-২-১)।
ফল: প্রাইম দোলেশ্বর ক্রিকেট ক্লাব ৫ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ: সাদ নাসিম
অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত
ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত
ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত