সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ০৬:২১ এএম
রাজধানী ঢাকা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর এর এক সদস্য এবং নারায়ণগঞ্জ থেকে আনসারুল্লাহ বাংলা টিমের ২ সদস্যকে আটক করেছে র্যাব।
রোববার (১৯ মে) দিবাগত রাতে তাদের আটক করা হয়। এর মধ্যে ঢাকার যাত্রাবাড়ী থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর সক্রিয় সদস্য মো. রমজান হোসেনকে (৩৬) আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।
সোমবার (২০ মে) দুপুরে র্যাব-১০ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত রোববার দিবাগত রাত ১১টার দিকে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালায় র্যাব-১০। এ সময় রাষ্ট্রবিরোধী লিফলেট বিতরণের সময় রমজানকে আটক করা হয়। পাশাপাশি তার কাছ থেকে ৮৪ কপি লিফলেট, মোবাইল, নগদ ২৮ হাজার টাকা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে র্যাব জানায়, আটক রমজান নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর মিডিয়া সেলের লিফলেট তৈরি ও প্রচারের কাজে জড়িত। সে গণতন্ত্রমনা জনসাধারণের কাছে বিভিন্ন প্রকার উগ্রবাদী বই ও লিফলেট বিতরণের মাধ্যমে নাশকতা সৃষ্টির উদ্যোগসহ সাধারণ ধর্মভীরু লোকদের উগ্রবাদী কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করার অপতৎপরতা চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এদিকে, নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের (আনসারুল্লাহ বাংলা টিম) সক্রিয় দুই সদস্যকে আটক করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-১১) সদস্যরা।
সোমবার দুপুরে নারায়ণগঞ্জের আদমজীতে অবস্থিত র্যাব-১১ এর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আটক দু’জন হলেন- আবু সাঈদ (২৪) ও এসএম মাহাদী হাসান ওরফে গোলাম রাব্বী (২৬)। র্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. আলেপ উদ্দিন উদ্দিন জানান, র্যাব-১১ এর আওতাধীন এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি বিভিন্ন এলাকায় ক্রমাগত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় র্যাব-১১ এর একটি আভিযানিক দল গত রোববার দিবাগত রাত ১১টায় দু’জনকে আটক করা হয়। আটকদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ল্যাপটপসহ বিপুল পরিমাণ উগ্রবাদী বই ও লিফলেট। আটক আবু সাঈদ ২০১১ সালে আদর্শ স্কুল থেকে এসএসসি পাস করে এবং ২০১৬ নারায়ণগঞ্জ মেরিন একাডেমি থেকে মেরিন বিষয়ে ডিপ্লোমা করেন। পড়াশোনার পাশপাপাশি ২০১৫ সালের দিকে অনলাইনে কাপড়ের ব্যবসা শুরু করেন। ২০১৪ সালে চরমোনাই পীরের অনুসারী ছিলেন। পরবর্তীতে ফেসবুকে বিভিন্ন উগ্রবাদী পোস্ট পড়ে এবং ইউটিউব দেখে উগ্রবাদী চেতনায় উদ্বুদ্ধ হয়।
পরবর্তীতে কথিত বড় ভাইয়ের মাধ্যমে ২০১৬ সালে আনসারুল্লাহ বাংলা টিমে যোগ দেন। যোগদানের পর তিনি সংগঠনের দাওয়াতি কাজ করতেন। তিনি ফেসবুকে ও অনলাইনের মাধ্যমে বিভিন্ন উগ্রবাদী লেখা পোস্ট করতেন। ২০১৭ সালের শেষের দিকে নারায়ণগঞ্জে রাইটার্স নোট নামক ফিল্যান্সিং ব্যবসা শুরু করেন। তার ফিল্যান্সিং কার্যালয়ে নিয়মিত আনসার আল ইসলামের হালাকা অনুষ্ঠিত হতো এবং এই হালাকায় নারায়ণগঞ্জ ছাড়াও আশ-পাশের জেলাগুলোতে আনসার আল ইসলামের বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত হতেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়।
আবু সাঈদ নারায়ণগঞ্জের আনসার আল ইসলামের সমন্বয়ক হিসেবে কাজ করতেন। আবু সাঈদ ও এসএম মাহাদী হাসান গোলাম রাব্বী দু’জনের বাসা একই এলাকায় হওয়ায় আবু সাঈদের সঙ্গে তার পরিচয় হয়। তার মাধ্যমে এসএম মাহাদী হাসান গোলাম রাব্বী আনসার আল ইসলামে যোগ দেন। তিনি আনসার আল ইসলামের দাওয়াত পাওয়ার পরে সংগঠনটির পক্ষে দাওয়াতি কাজ ও অনলাইনের মাধ্যমে বিভিন্ন উগ্রবাদী মতবাদ প্রচার করতেন বলে জানা যায়। এছাড়াও এসএম মাহাদী হাসান গোলাম রাব্বী সংগঠনটির ইয়ানত কালেকশন করতেন বলে স্বীকার করেছেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত