বিএনপি ভাড়া করা নেতৃত্ব দিয়ে চলছে : তথ্যমন্ত্রী

bcv24 ডেস্ক    ০৯:৫৪ এএম, ২০১৯-০৫-২১    526

বিএনপি ভাড়া করা নেতৃত্ব দিয়ে চলছে : তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির নেতৃত্ব এখন ভাড়াটিয়া নেতাদের হাতে। ভাড়াটিয়া নেতারাই এখন বিএনপি চালাচ্ছেন। সোমবার (২০ মে) দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তথ্যমন্ত্রী।

তিনি বলেন, বিএনপির নেতৃত্ব খালেদা জিয়া ও তারেক রহমানের হাতে নেই। তাই দীর্ঘদিন ধরে দলটি ভাড়া করা নেতা দিয়ে চলছিলো। নেতৃত্বের দুর্বলতার কারণে দলটির এ দৈন্যদশা হয়েছে। সোমবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের নিজ কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী ড. হাছান বলেন, বহুদিন ধরে বিএনপির নেতৃত্ব দিয়ে আসছেন ড. কামাল হোসেন। এখন দৈন্যদশা কাটাতে নতুন করে নেতা ভাড়া করবে কি না সেটা বিএনপি-ই ভালো জানে। কেননা গত নির্বাচনে তাদের ভরাডুবি কামাল হোসেনের নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করেছে। এখন নতুন নেতৃত্ব নিয়ে তাদের ভাবতে হবে। তিনি বলেন, তারেক রহমান দণ্ডপ্রাপ্ত আসামি। তিনি পালাতক, দেশের বাইরে থেকে দলের নেতৃত্ব দেয়া যায় না।

গত নির্বাচনে তারা যোগ্য নেতৃত্ব দিতে পারেনি। নেতৃত্ব বাছাইয়ে তারা ভুল করেছে। একই সঙ্গে নির্বাচনে মননোয়ন বাণিজ্যের কারণে তাদের ভরাডুবি হয়েছে। বাংলাদেশ থেকে লন্ডন পর্যন্ত এ বাণিজ্য হয়েছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়ার জিহবায় ঘা হয়েছে। ফলে তিনি জাউ ভাত খাচ্ছেন। অসর্তকতাবশত তার জিহবায় কামড় লেগে এ ঘায়ের সৃষ্টি হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের ডাক্তাররা তাকে দেখে বলেছেন- তার জিহবায় ছোট একটু ঘা হয়েছে। ফলে তিনি স্বাভাবিক খাবার খেতে পারছেন না। ওষুধ দেয়া হয়েছে, দ্রুত সেরে যাবে। এ নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই।

খালেদা জিয়ার শাস্তি আদালতে হয়েছে। বিশেষ কোনো ট্রাইব্যুনালে বা দ্রুত কোনো বিচারে হয়নি। বরং তারা আদালতকে বছরের পর বছর হেনস্তা করেছে। এখানে আইনকে প্রভাবিত করার কোনো সুযোগ ছিলো না। তারা (বিএনপি) যেসব অভিযোগ করেন-এর কোনো ভিত্তি নেই, যোগ করেন হাছান মাহমুদ। ধানের দাম নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বর্তমানে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশ। আমাদের খাদ্য শস্য উদ্বৃত্ত রয়েছে। দেশে বর্তমানে তিনগুণের বেশি জনসংখ্যা বেড়েছে। তারপরও আমাদের খাদ্য উদ্বৃত্ত থাকে। এজন্য বর্তমান সরকারকে বিএনপির ধন্যবাদ দেয়া উচিৎ।

তারা ধানের দাম বাড়ানোর কথা বলতে পারতো। তবে সরকার ইতোমধ্যে এ বিষয়ে পদক্ষেপ নিয়েছে। শিগগির চাল রফতানি করা হবে। পাশাপাশি চাল আমদানিকে নিরুৎসাহিত করা হবে। সম্প্রতি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নিয়ে প্রকাশিত সংবাদ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে একজন অতিরিক্ত সচিব এবং গণপূর্ত অধিদপ্তর থেকে একজন অতিরিক্ত প্রধান প্রকৌশলীর নেতৃত্বে পৃথক দু’টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন পাওযার পর ব্যবস্থা নেয়া হবে।

রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত