টিসিবির পণ্য বিক্রিতে অনিয়ম, ডিলারকে সতর্ক করল দুদক

bcv24 ডেস্ক    ১০:০১ এএম, ২০১৯-০৫-২১    219

টিসিবির পণ্য বিক্রিতে অনিয়ম, ডিলারকে সতর্ক করল দুদক

রাজধানীর বনশ্রী এলাকায় ট্রাকে করে টিসিবির পণ্য বিক্রিতে অনিয়মের সত্যতা পেয়ে সংশ্লিষ্ট ডিলারকে সতর্ক করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি দল। দুদকের হটলাইনে অভিযোগ পেয়ে সোমবার  (২০ মে) ওই এলাকায় অভিযানে যায় কমিশনের সহকারী পরিচালক সিফাত উদ্দিনের নেতৃত্বে একটি দল। এ অভিযান দলে পুলিশ সদস্যরাও ছিলেন। 

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য জানান, টিসিবির ন্যায্যমূল্যের দোকান পরিচালনায় অনিয়মের একটি অভিযোগ আসে দুদকের হটলাইনের ১০৬ নম্বরে। এ অভিযোগের প্রেক্ষিতেই অভিযান চালানো হয়। তিনি বলেন, দুদক টিম দেখতে পেয়েছে, ট্রাকটিতে কোনো ব্যানার এবং মূল্যতালিকা নেই। ফলে নির্ধারিত মূল্য না জানায় ক্রেতাদের অধিক মূল্যে পণ্য কিনতে হচ্ছে। 

এছাড়া গত ১৬ মে ওই এলাকায় সব ধরনের পণ্য বিক্রি করার কথা থাকলেও পণ্য মজুদ করে রোজায় মূল্য বৃদ্ধি করার মাধ্যমে ক্রেতাদের ঠকানো হচ্ছে বলে অভিযানের নেতৃত্ব দেওয়া দুদক কর্মকর্তা সিফাত উদ্দিন জানিয়েছেন। ওইসব পণ্য দিনব্যাপী বিক্রি করার কথা থাকলেও ওই ডিলার দুপুর দেড়টা বা ২টার পরে পণ্য বিক্রি করেন না, ফলে গ্রাহকরা তাদের চাহিদা মতো পণ্য কিনতে পারেন না বলে জানান তিনি।

এসব অনিয়মের বিষয়ে সংশ্লিষ্ট ডিলার আবুল খায়েরকে সতর্ক করা হয় জানিয়ে তিনি বলেন, ভোক্তাদের চাহিদা মোতাবেক পণ্য সরবরাহ না করা হলে তার ডিলারশিপ বাতিল করার উদ্যোগ নেওয়া হবে বলে তাকে সতর্ক করা হয়। পরবর্তিতে এ ধরনের অভিযোগ পেলে কমিশন ওই এলাকার টিসিবির ডিলারদের পণ্য বিক্রি কার্যক্রম পর্যবেক্ষণ করে আইনি ব্যবস্থা নেবে বলে জানান প্রণব কুমার।

রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত