সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ০৫:৩৭ এএম
রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা আনতে বিভিন্ন রুটে চলাচলকারী বাসগুলো নির্দিষ্ট কাউন্টার থেকে টিকেটের মাধ্যমে যাত্রী পরিবহন করবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।
সোমবার (২০ মে) রাজধানীর গুলিস্তানে ডিএসসিসির সভাকক্ষে গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে গঠিত বাস রুট রেশনালাইজেশন-সংক্রান্ত কমিটির নবম সভা শেষে তিনি একথা জানান।
সাঈদ খোকন সাংবাদিকদের বলেন, রাজধানীর বিভিন্ন রুটে চলাচলকারী বাসগুলো নির্ধারিত স্টপেজে থেমে থামাতে হবে। যে কোনো যাত্রীকে বাসে উঠতে হলে কাউন্টার থেকে টিকেট কিনতে হবে। টিকেট ছাড়া কেউ বাসে উঠবে না। কোনো বাসও টিকেট ছাড়া যাত্রী তুলবে না। একটি কাউন্টারে একাধিক পরিবহনের বাসের টিকেট বিক্রি হবে।
মেয়র বলেন, মালিক সমিতি, ডিটিসিএ, ডিএমপির সমন্বয়ে গঠিত কমিটি এই কাজটি অতি দ্রুত সম্ভব বাস্তবায়ন করা হবে। ঈদের পর বিষয়টি নিয়ে কাজ শুরু করবেন তারা। এই উদ্যোগ বাস্তবায়ন করা সম্ভব হলে গণপরিবহনে শৃঙ্খলা দৃশ্যমান হওয়া শুরু হবে মন্তব্য করেন তিনি বলেন, এর ফলে চুক্তিতে কোনো বাস চলবে না। সে কারণে চালকদের মধ্যে প্রতিযোগিতা থাকবে না। বর্তমান যে ভাড়া আছে তাই থাকবে। ২৭ মে উত্তরা এলাকায় চক্রাকার বাস সেবা চালু হবে বলেও জানান মেয়র।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবদুল হাই, বিআরটিসির চেয়ারম্যান মো. ফরিদ আহমেদ ভূঁইয়া, বিআরটিএর চেয়ারম্যান মো. মশিয়ার রহমান, ডিটিসিএর নির্বাহী পরিচালক খন্দকার রাকিবুর রহমান, বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ, ডিটিসিএর সাবেক নির্বাহী পরিচালক ড. সালেহ উদ্দিন ও ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার মফিজ উদ্দিন আহমেদ সভায় উপস্থিত ছিলেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত