রবিবার, ২ আগস্ট ২০২৬ ০৯:৫৬ এএম
শুরুতে আঘাত হানলেন নাসির হোসেন। মিডল অর্ডারে ছোবল দিলেন ইলিয়াস সানি। তাইজুল ইসলাম ও এনামুল হক জুনিয়রও রাখলেন অবদান। কম রানে গুটিয়ে গেল বিকেএসপি। শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের রান তাড়ায় ব্যাট হাতেও অবদান রাখলেন সানি। সহজ জয়ে সুপার সিক্সের আশা বাঁচিয়ে রাখল নুরুল হাসান সোহানের দল।
ঢাকা প্রিমিয়ার লিগের দশম রাউন্ডের ম্যাচে ৫ উইকেটে জিতেছে শেখ জামাল। ১৬২ রানের লক্ষ্য ৮৮ বল বাকি থাকতে পেরিয়ে যায় তারা।
বিকেএসপির চার নম্বর মাঠে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বিকেএসপির। নাসির হোসেনকে বেরিয়ে এসে খেলার চেষ্টায় স্টাম্পড হয়ে ফিরেন প্রান্তিক নওরোজ। তিন চারে ২৯ রান করা আমিনুল ইসলামও ফিরেন ঠিক একই ভাবে।
আব্দুল কাইয়ুমকে বোল্ড করে শিকার ধরেন সানি। পরে ফিরিয়ে দেন ৫৩ বলে পাঁচ চারে ৪৩ রান করা কিপার-ব্যাটসম্যান আকবর আলীকে। অভিজ্ঞ বাঁহাতি স্পিনার সানির আরেক শিকার শামীম হোসেন।
পারভেজ হোসেন ও তানজিম হাসানের প্রতিরোধ খুব একটা বড় হতে দেননি এনামুল জুনিয়র। হাসান মুরাদকে এলবিডব্লিউ করে বিকেএসপিকে ১৬১ রানে থামান তাইজুল। তারুণ্য নির্ভর দলটি শেষ ৪ উইকেট হারায় ১০ রানে।
নাসির ৩ উইকেট নেন ২৭ রানে। সানি ৩০ রানে নেন তিনটি। দুটি করে উইকেট নেন এনামুল হক ও তাইজুল।
রান তাড়ায় শুরুতেই ফারদিন হাসানকে হারায় শেখ জামাল। থিতু হওয়া ইমতিয়াজ হোসেনকে ফিরিয়ে দেন সুমন খান। তিনে নেমে দাপুটে ব্যাটিংয়ে দ্রুত রান তোলেন সানি। কাইয়ুমকে ফিরতি ক্যাচ দিয়ে ফিরে যাওয়া বাঁহাতি এই অলরাউন্ডার পাঁচ চার ও এক ছক্কায় করেন ৩২ রান।
৬ চারে ৪৩ রান করা ভারতীয় ব্যাটসম্যান অনুষ্টুপ মজুমদারকে ফিরিয়ে দেন সুমন। দলকে জয়ের কাছে নিয়ে ফিরেন নাসির হোসেন। লেগ স্পিনিং অলরাউন্ডার তানবীর হায়দারকে নিয়ে বাকিটা সারেন কিপার-ব্যাটসম্যান সোহান।
১০ ম্যাচে পঞ্চম জয়ে পাঁচ নম্বরে উঠে এসেছে শেখ জামাল। অন্য দিকে সপ্তম হারের তেতো স্বাদ পেয়েছে বিকেএসপি।
সংক্ষিপ্ত স্কোর:
বিকেএসপি: ৪২.১ ওভারে ১৬১ (নওরোজ ৩, রাতুল ১৪, আমিনুল ২৯, আকবর ৪৩, কাইয়ুম ৯, শামিম ১৪, পারভেজ ১৮, তানজিম ১৬, সুমন ৭, মুরাদ ০, মুকিদুল ০*; তাইজুল ২/৩৫, খালেদ ০/২৯, নাসির ৩/২৭, সানি ৩/৩০, এনামুল ২/২৬, তানবীর ০/৯)।
শেখ জামাল ধানমণ্ডি ক্লাব: ৩৫.২ ওভারে ১৬৫/৫ (ইমতিয়াজ ১৯, ফারদিন ১০, সানি ৩২, মজুমদান ৪৩, সোহান ২২*, নাসির ২০, তানবীর ৯*; মুকিদুল ০/৩৩, তানজিম ১/২৯, সুমন ২/২৫, শামিম ০/৭, কাইয়ুম ১/২৪, আমিনুল ১/২০)।
ফল: শেখ জামাল ধানমণ্ডি ক্লাব ৫ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ: ইলিয়াস সানি
অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত
ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত
ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত