রবিবার, ২ আগস্ট ২০২৬ ০১:১২ এএম
এক সময় টেলিভিশনের পর্দায় চোখ রাখলেই যেই প্রিয় মুখগুলোর দেখা মিলতো সব সময় তাদের ভেতর অন্যতম একজন ছিলেন মাহফুজ আহমেদ। শুধু নাটকের অভিনয়েই নয়, বিজ্ঞাপন চিত্রের মডেল হিসেবেও দেখা মিলতো তার। ছোট পর্দার প্রিয় এই মানুষটি পরে সিনেমায়ও অভিনয় করেছেন। বড়পর্দায়ও নিজেকে প্রমাণ করেছেন কয়েকবার। পরিচালনাও করছেন। তৈরি করছেন বিজ্ঞাপনচিত্র। একসময় যাকে ঘিরে চ্যানেলে ঈদের বিশেষ আয়োজন হতো। ডজন ডজন ঈদের বিশেষ নাটকে দেখা মিলতো যার। সেই মাহফুজ আহমেদকে ঈদের বিশেষ নাটকেও এখন দেখা যায় কম।
এবার ঈদেও একটি মাত্র টেলিছবিতে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ। সেটাও কাছের বন্ধু চয়নিকা চৌধুরীর পরিচালনায়। ফারিয়া হোসেন রচিত এই টেলিছবিটির নাম ‘তোমারই প্রেমে প্রতিদিন’। এখানে মাহফুজ আহমেদের বিপরীতে অভিনয় করেছেন মেহজাবিন চৌধুরী। এতে আরও অভিনয় করেছেন ডলি জহুর।
ঈদের তৃতীয় দিন বেলা আড়াইটায় চ্যালেন আইতে প্রচার হবে টেলিছবিটি। প্রিয় দুই শিল্পী বাপ্পা মজুমদার ও ফাহমিদা নবীর গাওয়া একটি গানও থাকছে এই টেলিছবিতে।
টেলিছবিটি নিয়ে মাহফুজ আহমেদ বলেন, ‘ঈদে একটাই কাজ করেছি। চয়নিকা চৌধুরীর পরিচালনায় ফারিয়া হোসেন রচিত এই টেলিছবিটির শুটিং শেষ হয়েছে। এখানে আমার বিপরীতে অভিনয় করেছে মেহজাবিন। আপাতত আর কোনো কাজ করছি না।’
অনেক দিন থেকেই নিভৃতে সময় কাটাচ্ছেন মাহফুজ আহমেদ। এ বিষয়ে জানতে চাওয়া হলে বলেন, ‘ভেবে চিন্তে কাজ করছি। সময় নিচ্ছি। বড় পরিসরে কিছু কাজ নিয়ে শিগগিরই ফিরবো। নতুন কাজ নিয়ে তখনই জানাবো। এর বেশি কিছু বলা ঠিক হবে না এখন। কাজ হলে তখন সবাই জানবে।’
উল্লেখ্য, নব্বই এর দশক থেকে কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের অনুপ্রেরণায় মাহফুজ আহমেদ অভিনয় জীবন শুরু করেন। হুমায়ুন আহমেদের ‘শ্রাবণ মেঘের দিন, ‘দুই দুয়ারী, মহাম্মদ হান্নানের ‘ভালোবাসি তোমাকে, ‘চাষী নজরুল ইসলামের ‘মেঘের পরে মেঘ’, নার্গিস আক্তারের ‘চার সতিনের ঘর’ ও তৌকির আহমেদের ‘জয়যাত্রা’ চলচ্চিত্রে অভিনয় করেছেন। নিজের প্রযোজিত জিরো ডিগ্রি সিনেমায় অভিনয় করেছেন ২০১৫ সালে। এখন নতুন চমক দেখানোর অপেক্ষায় তিনি।
অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত
শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত
দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত
মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত
টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত