রবিবার, ২ আগস্ট ২০২৬ ০৯:৫৮ এএম
লা লিগায় পয়েন্ট তালিকার দুইয়ে থাকা আতলেতিকো মাদ্রিদকে হারিয়ে দল শিরোপা জয়ের পথে দুই ধাপ এগিয়ে গেছে বলে মনে করছেন বার্সেলোনার ফরোয়ার্ড লুইস সুয়ারেস। এই জয়কে গুরুত্বপূর্ণ বলছেন কাতালান দলটির কোচ এরনেস্তো ভালভেরদেও।
ঘরের মাঠ কাম্প নউয়ে শনিবার ২-০ গোলে জিতে বর্তমান চ্যাম্পিয়নরা। এতে লিগে সাত ম্যাচ বাকি থাকতে আতলেতিকোর চেয়ে ১১ পয়েন্টে এগিয়ে আছে বার্সেলোনা।
সরাসরি লাল কার্ড দেখে প্রথমার্ধে দিয়েগো কস্তা মাঠ ছাড়ার পর রক্ষণাত্মক হয়ে পড়া আতলেতিকোকে প্রচণ্ড চাপে রেখেও সহজে গোলের দেখা পায়নি বার্সেলোনা। ম্যাচ জুড়ে দারুণ খেলা গোলরক্ষক ইয়ান ওবলাককে ৮৫তম মিনিটে ডান পায়ের বাঁকানো শটে পরাস্ত করেন সুয়ারেস। পরের মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক লিওনেল মেসি।
এই জয়ে ১১ বছরে অষ্টম লিগ শিরোপার পথে অনেকটাই এগোনো গেছে বলে মনে করেন সুয়ারেস।
“আজকে আমরা শুধু এক ধাপ এগোইনি, আমরা দুই ধাপ সামনে এগোলাম। অবশ্যই এখন আমরা খুব বড় ব্যবধানে এগিয়ে আছি। কিন্তু এখনও কিছু ম্যাচ বাকি আছে। আর এটা এখনও কঠিন হতে পারে।”
“এই ম্যাচ আরেকবার দেখাল যে লিগ জেতা কতটা কঠিন। আর আমরা যা অর্জন করছি তার জন্য আমরা অনেক প্রশংসার দাবিদার।”
আতলেতিকোকে হারাতে পেরে দারুণ খুশি ভালভেরদে।
“এই তিন পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ ছিল। আমাদের এখনও কাজটা শেষ করতে হবে। কিন্তু আজকের (শনিবার) ম্যাচটা ছিল গুরুত্বপূর্ণ।”
“আমরা খুব খুশি কারণ আমরা জানি যে আতলেতিকো কি, দারুণ একটা দল যারা ১০ জন নিয়েই শেষ পর্যন্ত লড়াই করল।”
৩১ ম্যাচে ২২ জয় সাত ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট ৭৩। দুইয়ে থাকা দিয়েগো সিমেওনের দলের সংগ্রহ ৬২ পয়েন্ট। ৬০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ।
অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত
ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত
ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত