সোমবার, ৩ আগস্ট ২০২৬ ১১:৫৮ এএম
সুদানের সেনা শাসক ও বিক্ষোভকারীরা দেশ পরিচালনায় নতুন পরিষদ গঠনে একটি চুক্তি করতে মঙ্গলবার ফের ব্যর্থ হয়েছে। নতুন এই পরিষদের নেতৃত্ব একজন বেসামরিক নেতা না সেনা কর্মকর্তা দেবে সেটা নিয়ে বিতর্কে আলোচনা স্থবির হয়ে পড়ায় তারা এখন পর্যন্ত কোন চুক্তিতে পৌঁছাতে পারেনি। খবর এএফপি’র।
সুদানের দীর্ঘদিনের স্বৈরাচারী শাসক ওমর আল-বশিরকে গত মাসে ক্ষমতাচ্যুত করার পর সুদানে তিন বছর মেয়াদে অন্তবর্তী শাসনে একটি কার্যকর পরিষদ গঠন বিষয়ে উভয় পক্ষ গত রোববার রাতে নতুন দফার আলোচনা শুরু করে। বেসামরিক নেতৃত্বাধীন একটি প্রশাসন গঠনে আন্তর্জাতিক চাপ থাকায় সামরিক পরিষদ তাদের অবস্থান পরিবর্তন করে। খার্তুমের সেনা সদরদপ্তরের বাইরে কয়েক সপ্তাহ অবস্থান করা হাজার হাজার বিক্ষোভকারীর প্রধান দাবি হচ্ছে বেসামরিক নেতৃত্বাধীন একটি প্রশাসন গঠন করা। সোমবার রাতে সামরিক পরিষদ এবং আন্দোলনকারীদের জোট অ্যালায়েন্স ফর ফ্রিডম অ্যান্ড চেঞ্জ প্রস্তাবিত ক্ষমতাসিন পরিষদ চূড়ান্ত করতে প্রেসিডেন্টের প্রাসাদে ফের বৈঠকে বসলেও তারা কোন চুক্তি করতে ব্যর্থ হয়। ওই আলোচনার পর কোন পক্ষই জানায়নি যে কখন পুনরায় আলোচনা শুরু হবে।
তবে বিক্ষোভকারীদের নেতৃত্ব দেয়া সিদ্দিক ইউসেফ নামের এক নেতা সাংবাদিকদের বলেন, ‘যতক্ষণ না বড় ধরনের অগ্রগতি হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের ও ট্রানজিশনাল মিলিটারি কাউন্সিলের মধ্যে আলোচনা স্থগিত রাখা হয়েছে।’ অপরদিকে আলোচনা স্থগিত থাকছে কিনা সে ব্যাপারে ক্ষমতাসিন সামরিক পরিষদের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত