সোমবার, ৩ আগস্ট ২০২৬ ১১:১০ এএম
ইতিহাসে প্রথমবারের মতো মার্কিন কংগ্রেস ভবনে ইফতারের আয়োজন করলো মুসলিম প্রতিনিধিরা। এতে অংশ নিয়েছেন প্রতিনিধি পরিষদের অনেক সদস্য। তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। হোয়াইট হাউসে প্রতিবছরই মুসলিম কূটনীতিকদের সম্মানে ইফতারের আয়োজন করা হয়। হোয়াইট হাউসে এ ইফতার পার্টি আয়োজনের সংস্কৃতি শুরু করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন। তবে কংগ্রেস ভবনে ইফতারের আয়োজন এবারই প্রথম। এই ইফতারের মূল আয়োজনে ছিলেন কংগ্রেসে ডেমোক্রেটিক সদস্য ইলহান ওমার, রশিদা তালিব এবং অ্যান্দ্রে কারসন।
এ ছাড়া মুসলিমদের নিয়ে কাজ করা অলাভজনক সংগঠন মুসলিলম অ্যাডভোকেটসও এই আয়োজনে সহায়তা করে। এই ইফতারের মাধ্যমে কংগ্রেসে প্রথম নির্বাচিত মুসলিম নারী তালিব ও ইলহান ওমরের প্রতি বাকিদের সমর্থন আরও একবার সামনে আসলো। ইফতারে প্রায় ১০০ জন উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন ২০১৬ নির্বাচনি প্রচারণায় ট্রাম্পের সমালোচনার শিকার খিজর খানও। তবে উপস্থিত হতে পারেননি স্পিকার ন্যান্সি পেলোসি। ক্যাপিটল হিলের সেই ইফতার আয়োজনে সবার প্লেটেই ছিলো খেঁজুর, সালাদ, ফল ও সেদ্ধ কুমড়া। ছিলো আইসক্রিম। ইফতার জন্যই তৈরি করা হয়েছিলো সব।
ইফতারের আগমুহূর্তে দেওয়া বক্তব্যে তালিব বলেন, এই আয়োজনের মাধ্যমে চোখের আড়ালে থেকে যাওয়া একটি গোষ্ঠীকে আবার সামনে আনা হয়েছে। আমাদেরকে অন্যায়ভাবে লক্ষবস্তু বানানো হচ্ছে। বিদ্বেষ ছড়ানো হচ্ছে। তিনি বলেন, আমরা সবকিছু অন্য দৃষ্টিতে দেখতে চেয়েছি। সমালোচকরা আমদের সমালোচনা করলেও সাহসের সঙ্গেই আমরা করতে পেরেছি।
ইলহান ওমর বলেন, এটা দারুণ। বিশ্বের অন্যতম প্রভাবশালী মানুষগুলোর সঙ্গে বসে এই ঐতিহ্য বরণ করার অনুভ‚তিই অন্যরকম। সিনেটর রিচার্ড জে ডাবিন বলেন, ধর্ম আপনার মূল্যবোধ তৈরি করে। বিদ্বেষ তৈরি করে এমন আমরা শ্বেতাঙ্গ জাতীয়তাবাদ বন্ধ করবো আমরা। প্রতিনিধি পরিষদের সংখ্যাগরিষ্ঠ নেতা স্টেনি এইচ হয়ের বলেন, ‘বাইবেল আমাকের শুধু খ্রিস্টান প্রতিবেশীদের ভালোবাসতেই শিক্ষা দেয় না। বরং সব মানুষকেই ভালোবাসতে শেখায়। ’
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত