তামিমের সাথে ওপেনিংয়ে সৌম্যকে এগিয়ে রাখছেন নান্নু

bcv24 ডেস্ক    ০৭:২৭ পিএম, ২০১৯-০৫-২১    565


তামিমের সাথে ওপেনিংয়ে সৌম্যকে এগিয়ে রাখছেন নান্নু

বাংলাদেশের ওপেনিং ব্যাটসম্যান হিসেবে নিজের জায়গাটা পাক্কা করে নিয়েছেন তামিম ইকবাল। কিন্তু আসন্ন বিশ্বকাপে তামিমের সঙ্গী হিসেবে অপর ব্যাটসম্যান সেই সন্ধানে থাকতে হয় টিম ম্যানেজমেন্টকে। স্থায়ী হিসেবে এখনো কাউকে খোঁজে পাচ্ছে না বাংলাদেশ। সদ্য শেষ হওয়া ত্রিদেশীয় সিরিজে তিন ম্যাচে তামিমের সঙ্গী ছিলেন সৌম্য সরকার। তামিমের সঙ্গী হিসেবে তিনিই যোগ্য তার প্রমাণও দিয়েছেন টানা ফিফটি সেঞ্চুরি করে। 

এছাড়াও উদ্ভোধনীর জুটির রেকর্ডও গড়েছেন। অন্যদিকে তামিমের সঙ্গী হওয়ার যোগ্যতা রাখে লিটন দাসও। এই সিরিজে এক ম্যাচে সুযোগ পেয়ে ফিফটি করে তিনিও দেখিয়ে দিয়েছেন তামিমের সঙ্গী হওয়ার। তবে পরপর তিন ম্যাচে ফিফটি হাঁকানো সৌম্য সরকারই এগিয়ে থাকছেন তামিমের সঙ্গী হবার দৌড়ে। এমনটাই জানিয়েছেন ত্রিদেশীয় সিরিজে টাইগাারদের সাথে ম্যানেজারের দায়িত্বে থাকা প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। ডান হাতি-বাঁহাতি কম্বিনেশনের কথা বলা হলেও, সৌম্যর ধারাবাহিকতাই এগিয়ে রাখছে তাকে। সবকিছুই তো ভাবতে হয় টিম ম্যানেজমেন্টকে। তবে এতসব চিন্তাভাবনা বাদ দিয়ে আপাতত সবার ফর্মে ফেরাটা উপভোগ করছেন প্রধান নির্বাচক। নান্নু বলেন, সবার পারফর্ম করা একটা বড় ব্যাপার। দলে ১৫ জন খেলোয়াড়ের মধ্যে সবাই যদি পারফরমার থাকে তবে যেকোনো সময় যে কাউকে কাজে লাগানো যায়। এটা টিমের জন্য অনেক ভালো। বিশ্বকাপে বাংলাদেশকে নিয়ে আশাবাদী হওয়ার বড় একটি কারণ পঞ্চপাণ্ডব। 

বাংলাদেশের সর্বকালের সেরা তো বটেই, বলা হচ্ছে এই মূহুর্তে বিশ্বের সবচে অভিজ্ঞ দলগুলোর একটি টাইগাররা। তবে সাবেক এই অধিনায়ক মনে করেন, পার্থক্য গড়ে দিতে পারেন সৌম্য-সাইফুদ্দিন-মোসাদ্দেকরাই। বিশ্বকাপে বাংলাদেশ কতদ‚র যাবে? লক্ষ্যমাত্রায় সেমিফাইনাল রেখেছেন ক্রিকেটাররা সহ সবাই। বাস্তবতা কি বলে? আদৌ সেটি সম্ভব? নান্নু বলছেন, বাংলাদেশ হতে পারে শীর্ষ দলও।

তিনি আরও বলেন, আমাদের খেলোয়াড়দের অভিজ্ঞতার ঝুলি অনেক। এখানে অনেক সিনিয়র খেলোয়াড় আছেন। অন্যদিকে যারা ইয়াং রয়েছেন তারাও পারফর্মার। আমাদের এক থেকে চারের মধ্যে যাওয়ার টার্গেট রয়েছে। এটা করতে পারলে তার চাইতেও ভালো কিছু করে ফেরতে পারি। বিশ্বকাপের দল পরিবর্তন করা যাবে ২৩ মে পর্যন্ত। তবে কোন ধরণের অঘটন না ঘটলে ঘোষিত দলে কোনো পরিবর্তন আনা হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচক।


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত