রবিবার, ২ আগস্ট ২০২৬ ০৩:৪৩ এএম
ক্রিকেট বিশ্বকাপে খেলা যেকোনো ক্রিকেটারের স্বপ্ন। অন্তত একটি বিশ্বকাপ ম্যাচ খেলার জন্য হলেও উদগ্রীব হয়ে থাকেন ক্রিকেটাররা। চার বছর পরপর হওয়া বিশ্বকাপে দেশের সেরা ১১ জনই সুযোগ পান জাতীয় দলের জার্সি চাপিয়ে মাঠে নামার। যে কারণে এটি খুব একটা সহজ কাজ নয়। তবে সেরা ১১তে সুযোগ পাওয়ার জন্য আগে জায়গা করে নিতে হয় বিশ্বকাপের স্কোয়াডে। সে স্কোয়াডে জায়গা পেয়ে গেলে ধরা হয়, পূরণ হয়েছে প্রাথমিক লক্ষ্য। কিন্তু তিন-তিনবার এ প্রাথমিক লক্ষ্য পূরণ করেও বিশ্বকাপে খেলতে না পারার আক্ষেপটা কেমন হতে পারে?
এমন প্রশ্নের উত্তর পাওয়া যাবে না সবার কাছে। তবে কাছাকাছি উত্তরটা হয়তো দিতে পারবেন পাকিস্তান ক্রিকেট দলের বাঁহাতি পেসার জুনায়েদ খান। কেনোনা টানা তিনটি বিশ্বকাপের ১৫ জনের স্কোয়াডে সুযোগ পেয়েও যে বিশ্বকাপে খেলার সৌভাগ্য হচ্ছে না তার। ২০১১ সালের বিশ্বকাপে মাত্র ২১ বছর বয়সে, আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের আগেই সুযোগ পেয়েছিলেন বিশ্বকাপের স্কোয়াডে। সে আসরে পাকিস্তানের দৌড় থেমেছিল সেমিফাইনালে, খেলেছিল ৮টি ম্যাচ। কিন্তু একটি ম্যাচেও নামা হয়নি বাঁহাতি জুনায়েদের। বিশ্বকাপের পরপরই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নিজের যাত্রা শুরু করেন জুনায়েদ। পাকিস্তানের হয়ে নিয়মিত পারফর্ম করে জায়গা পেয়ে যান ২০১৫ সালের বিশ্বকাপের স্কোয়াডেও। কিন্তু সেবার বাঁধ সাধে ইনজুরি। শেষ মুহূর্তে তার জায়গায় নেয়া হয় রাহাত আলীকে। ফলে তখনো বিশ্বকাপে খেলার স্বপ্নপূরণ হয়নি জুনায়েদের। সে ঘটনার ৪ বছর পুনরায় দরজায় কড়া নাড়ছে ওয়ানডে বিশ্বকাপ।
পাকিস্তান ক্রিকেট দলের অন্যতম সেরা অস্ত্র জুনায়েদ খানকে এবারও স্কোয়াডে রেখেছিল পাকিস্তান। কিন্তু হুট করেই অফফর্মের অজুহাতে বিশ্বকাপের ১০ দিন বাকি থাকতে তাকে বাদ দিয়ে ওয়াহাব রিয়াজকে অন্তর্ভুক্ত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ফলে টানা তৃতীয়বারের মতো স্বপ্নভঙ্গের হতাশায় ডোবেন জুনায়েদ। তবে এবার আর চুপ করে থাকেননি তিনি। বোর্ডের বিপক্ষে করেছেন মৌন প্রতিবাদ। নিজের মুখে কালো স্কচটেপ বেঁধে যেনো বুঝাতে চেয়েছেন তার মুখ বন্ধ। তিনি কিছু বলতে পারছেন না। এমন ছবি আপলোড দিয়ে জুনায়েদ লিখেছেন, ‘আমি কিছু বলতে চাই না। সত্য সবসময়ই তেতো।’ তবে পরে ছবিটি মুছে দিয়েছেন তিনি।
অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত
ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত
ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত