রবিবার, ২ আগস্ট ২০২৬ ০৩:৪২ এএম
বিশ্বকাপ ক্রিকেট মাঠে গড়াতে আর মাত্র ৯ দিন বাকি। এর আগে আগামি ২৩ মে পর্যন্ত বিশ্বকাপের ১৫ জনের স্কোয়াডে পরিবর্তন আনার সুযোগ রেখেছে আয়োজক সংস্থা আইসিসি। সেই সুযোগে গতকাল আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপ দলে তিনটি পরিবর্তন আনে পাকিস্তান। এবার স্কোয়াডে পরিবর্তন আনার তালিকায় যোগ দিচ্ছে আসরের অন্যতম ফেভারিট ইংল্যান্ড। শেষ মুহূর্তে বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডে তিনটি অদল-বদল করতে যাচ্ছে এবারের আসরের স্বাগতিকরা।
মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে ইংলিশ স্কোয়াডে তিনটি পরিবর্তনের কথা নিশ্চিত করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
পরিবর্তিত স্কোয়াডে সবচেয়ে বড় চমক হয়ে দলে ঢুকেছেন বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার লিয়াম ডওসন। ২৯ বছর বয়সী এই অলরাউন্ডার এর আগে ইংল্যান্ডের হয়ে মাত্র তিনটি ওয়ানডে ম্যাচ খেলেছিলেন। গত অক্টোবরে ডাম্বুলায় শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ ইংল্যান্ডের হয়ে মাঠে নামেন এই অলরাউন্ডার। তবে হ্যাম্পশায়ারের হয়ে স¤প্রতি রয়্যাল লন্ডন কাপে ব্যাটে-বলে দুর্দান্ত পারফর্ম করেছেন ডওসন। ডওসনকে জায়গা করে দিতে দল থেকে ছাঁটাই করা হয়েছে লেগস্পিনিং অলরাউন্ডার জো ডেনলিকে। ডেনলির বিশ্বকাপ স্কোয়াডে সুযোগ পাওয়াটাই ছিল বড় এক চমক। কিন্তু পাকিস্তানের বিপক্ষে সদ্য শেষ হওয়া ওয়ানডে সিরিজে একাধিক সুযোগ পেয়েও নিজেকে মেলে ধরতে ব্যর্থ হন ৩৩ বছর বয়সী এই অলরাউন্ডার। তাই্ ডেনলির জায়গায় ডওসনকে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইংলিশ ক্রিকেট বোর্ড।
অন্যদিকে, ডানহাতি ফাস্ট বোলার জোফরা আর্চারের দলভুক্তির ফলে কপাল পুড়েছে বাঁহাতি সুইং বোলার ডেভিড উইলির। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ডেথ ওভারে দারুণ বোলিং করে ইংল্যান্ডের ১২ রানের জয়ে গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করেন উইলি। তবে শেষ কয়েকটি ম্যাচে উইলির পারফরম্যান্স ইংলিশ নির্বাচকদের মন ভরাতে পারেনি। অন্যদিকে, কিছুদিন আগেই ইংল্যান্ডের হয়ে অভিষিক্ত ক্যারিবীয় বংশোদ্ভূত আর্চারকে নিয়ে মাতামাতি চলছিল। সাবেক ক্রিকেটারদের প্রায় সবাই যেকোনো মূল্যে আর্চারকে বিশ্বকাপ দলে দেখতে চেয়েছিলেন। পাকিস্তানের বিপক্ষে শেষ হওয়া সিরিজে দুটি ম্যাচে সুযোগ পেয়ে গতির ঝলক দেখান ডানহাতি এই ফাস্ট বোলার। ঘণ্টায় ৯০ মাইলের বেশি গতিতে বল করার পাশাপাশি সুইংয়ের সমন্বয়ে তুলে নেন শুরুর দিকের উইকেট। তাই উইলিকে বাদ দিয়ে আর্চারকে দলভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে ইংলিশরা।
ইংল্যান্ডের এবারের বিশ্বকাপ স্কোয়াডে অন্য পরিবর্তনটি এসেছে ওপেনিং ব্যাটসম্যানের পজিশনে। বিশ্বকাপের প্রাথমিক দলে থাকা উদ্বোধনী ব্যাটসম্যান অ্যালেক্স হেলস কিছুদিন আগে ডোপ টেস্টে পজিটিভ হন। ঘটনার পর ডানহাতি এই ওপেনারকে সাময়িক নিষিদ্ধ করার পাশাপাশি বিশ্বকাপ স্কোয়াড থেকেও বাদ দেওয়ার ঘোষণা দেয় দেশটির ক্রিকেট বোর্ড। শূন্য থাকা হেলসের জায়গায় আজ আরেক ওপেনার জেমস ভিন্সকে দলভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে ইসিবি। পাকিস্তানের বিপক্ষে সিরিজে ওপেনার হিসেবে দলে সুযোগ পেয়েই ভালো পারফর্ম করেন ডানহাতি এই ব্যাটসম্যান। তাই হেলসের জায়গায় ভিন্সকে নেওয়ার জন্য খুব বেশি ভাবতে হয়নি বোর্ডকে।
অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত
ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত
ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত