ঝিনাইদহে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

bcv24 ডেস্ক    ০৯:২২ পিএম, ২০১৯-০৫-২১    443

ঝিনাইদহে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় শফিকুল ইসলাম (২৪) নামের এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশের দাবি, নিহত যুবক একজন ‘চিহ্নিত চোরাকারবারি’। তবে কী কারণে তাঁকে হত্যা করা হয়েছে, তা জানাতে পারেনি তারা। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার গুড়দহ-ডাকাতিয়া সড়কের পাশে একটি বাঁশবাগান থেকে ওই লাশ উদ্ধার করা হয়। নিহত শফিকুল উপজেলার শ্যামকুড় গ্রামের পশ্চিমপাড়ার হায়দার আলীর ছেলে। 

মহেশপুর থানার ওসি রাশেদুল আলম জানান, মঙ্গলবার ভোর ৬টার দিকে গুড়দহ-ডাকাতিয়া রাস্তার পাশের একটি বাঁশবাগানে শফিকুলের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন এলাকাবাসী। পরে সকাল ১০টার দিকে ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ অবস্থায় ওই লাশ উদ্ধার করে পুলিশ। ওসি বলেন, ‘নিহত ব্যক্তি একজন গরু চোরাকারবারি।’ কেন তাঁকে হত্যা করা হয়েছে, তা নিশ্চিত করতে পারেননি তিনি। তাঁর লাশ ময়নাতদন্তের উদ্দেশ্যে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি। 

শ্যামকুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমানুল্লাহ জানান, সকালে বাঁশবাগানে একটি লাশ পড়ে থাকার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। পরে শফিকুলের স্বজনরা সেখানে গিয়ে লাশ শনাক্ত করেন। কে বা কারা এ হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারে, এ ব্যাপারে তিনি কিছু বলতে পারেননি। তবে শফিকুল বাংলাদেশ-ভারত সীমান্তপথে গরু পাচারচক্রের সঙ্গে জড়িত ছিলেন বলে জানান চেয়ারম্যান আমানুল্লাহ।

রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত