সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ০৫:৩৮ এএম
সুপ্রভাত বাসের চাপায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী নিহত মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন পিছিয়েছে। আগামি ২৭ জুন ধার্য করেছেন আদালত। মঙ্গলবার (২২ মে) মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিল। কিন্তু এ দিন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির ক্যান্টনমেন্ট জোনাল টিমের পরিদর্শক কাজী শরীফুল ইসলাম প্রতিবেদন দাখিল করতে পারেননি। এজন্য ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী পিছিয়ে প্রতিবেদন দাখিলের নতুন এ তারিখ ধার্য করেন।
গত ২৫ এপ্রিল বিইউপি’র আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্র আবরার আহমেদ চৌধুরী নিহত মামলায় চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছিলেন মামলার তদন্ত কর্মকর্তা। অভিযোগপত্রে যে চারজনকে আসামি করা হয়েছিল, তারা হলেন- সুপ্রভাত পরিবহনের কন্ডাক্টর ইয়াছিন আরাফাত, বাস মালিক গোপাল সরকার, সুপ্রভাত পরিবহন রুটের সভাপতি আলাউদ্দিন ও রুটের ব্যবস্থাপনা পরিচালক আশরাফ উদ্দিন। কিন্তু বাদীপক্ষ অভিযোগপত্রটির বিরুদ্ধে না রাজি দিলে মামলাটি পুনরায় ডিবিকে তদন্তের জন্য নির্দেশ দেন আদালত। এর আগে গত ১৯ মার্চ রাতে নিহত আবরারের বাবা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আরিফ আহমেদ চৌধুরী গুলশান থানায় ২৭৯/৩৩৮-ক/৩০৪ ও ১০৯ ধারায় একটি মামলা দায়ের করেন।
গত ১৯ মার্চ রাজধানীর প্রগতি স্মরণীর নদ্দা এলাকায় সুপ্রভাত পরিবহনের বাসের চাপায় নিহত হন আবরার। এর প্রতিবাদ ও নিরাপদ সড়কের দাবিতে বিক্ষোভে ফেটে পড়েন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। মামলার তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছে, ১৯ মার্চ বিইউপি’র শিক্ষার্থী আবরারকে চাপা দেওয়ার সময় বাসটি চালাচ্ছিলেন কন্ডাক্টর ইয়াছিন। এ ঘটনার কিছুক্ষণ আগে বাসটির মূল চালক গুলশানের শাহজাদপুরে কলেজছাত্রী সিনথিয়া সুলতানাকে চাপা দেওয়ায় ট্রাফিক পুলিশের হাতে আটক হয়েছিলেন। ওই ঘটনায় গুলশান থানায় অপর মামলায় বাসচালক সিরাজুলকে গ্রেফতার দেখানো হয়। পরে চালক সিরাজুল সাতদিন রিমান্ড শেষে গত ২৭ মার্চ ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এদিকে, আবরার নিহত হওয়ার ঘটনায় ২ এপ্রিল কন্ডাক্টর ইয়াছিন ও হেলপার ইব্রাহিম হোসেনও ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তারা দু’জনই কারাগারে আছেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত