প্রাথমিকে নিয়োগ : প্রবেশপত্র পরীক্ষার ৫ দিন আগে

bcv24 ডেস্ক    ০৯:১৯ এএম, ২০১৯-০৫-২২    457

প্রাথমিকে নিয়োগ : প্রবেশপত্র পরীক্ষার ৫ দিন আগে

পরীক্ষার পাঁচ দিন আগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্বখাতে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার জন্য প্রার্থীদের প্রবেশপত্র ডাউনলোড করা যাবে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। 

মঙ্গলবার (২১ মে) অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রবেশপত্র ডাউনলোডের ওয়েবসাইট (admit.dpe.gov.bd)। প্রবেশপত্র ডাউনলোডের হেল্পলাইন: ০১৩০৫৭০৩৮৬৫ ও ০১৩০৫৭০৩৮৭১। প্রবেশপত্র ডাউনলোডের ইউজার আইডি ও পাসওয়ার্ডসহ এসএমএসের জন্য ০১৫৫০১৫৫৫৫৫ নম্বর থেকে প্রার্থীর আবেদনে উল্লিখিত মোবাইলে যাবে। প্রবেশপত্র ডাউনলোডের সময় পরীক্ষার পাঁচদিন আগ থেকে। পরীক্ষার পাঁচদিন আগপর্যন্ত এসএমএস না পেলে বা প্রবেশপত্র ডাউনলোডে সমস্যা হলে হেল্পলাইনে কল বা এসএমএস করার পরামর্শ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। পরীক্ষার তারিখ নিশ্চিতভাবে জেনে কল করতে হবে।

অধিদপ্তরের ওয়েবসাইটে সময়সূচি পাওয়া যাবে। আগের সূচি অনুযায়ী, ২৪ মে, ৩১ মে, ১৪ জুন ও ২১ জুন সকাল ১০টায় প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা হওয়ার কথা ছিল। নতুন সূচি অনুযায়ী, প্রথম ধাপে ২৪ মে এবং দ্বিতীয় ধাপের পরীক্ষা ৩১ মে-ই নেওয়া হবে। তবে তৃতীয় ধাপের পরীক্ষা ২১ জুন ও চতুর্থ ধাপের পরীক্ষা হবে ২৮ জুন। এর আগে গত ১৭ মে থেকে এই পরীক্ষা শুরুর কথা থাকলেও ওইদিন জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা থাকায় এই নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়। সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ পেতে গতবছরের ১ থেকে ৩০ আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন করেন প্রার্থীরা। তিন পার্বত্য জেলা বাদে ৬১ জেলার ২৪ লাখ এক হাজার ৯১৯ জন প্রার্থী ১৩ হাজার পদের বিপরীতে এই পরীক্ষায় অংশ নেবেন বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। গত কয়েক বছর ধরে প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন পরীক্ষার দিন সকালে ডিজিটাল পদ্ধতিতে ছাপিয়ে পরীক্ষা নেওয়া হচ্ছে। 

লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা নিয়ে চূড়ান্তভাবে নিয়োগের জন্য মনোনীত করা হবে। বর্তমানে দেশের ৬৩ হাজার ৬০১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩ লাখ ২২ হাজার ৭৬৬ জন শিক্ষক কর্মরত আছেন বলে জানিয়েছে মন্ত্রণালয়।

রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত