ঢাকার ৮৫ শতাংশ নাগরিকই অন্তত একবার ডেঙ্গুতে আক্রান্ত

bcv24 ডেস্ক    ০৯:২৫ এএম, ২০১৯-০৫-২২    189

ঢাকার ৮৫ শতাংশ নাগরিকই অন্তত একবার ডেঙ্গুতে আক্রান্ত

ঢাকা শহর এলাকায় বসবাসকারী ৮৫ শতাংশ নাগরিকই জীবনে অন্তত একবার ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন। অনেক সময় জ্বরে আক্রান্ত ব্যক্তি এটিকে স্বাভাবিক জ্বরে মনে করে থাকেন বলে ৮৫ শতাংশের অনেকেই এ বিষয়ে অজ্ঞ থাকেন যে তিনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে। এমনটাই বলছে জাতীয় স্বাস্থ্য অধিদপ্তর। 

মঙ্গলবার (২১ মে) রাজধানীর মিরপুরের ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এবং স্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে নাগরিক অ্যাডভোকেসি সভা আয়োজিত হয়। ডিএনসিসি’র অঞ্চল-৪ এর জন্য ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিল কার্যালয়ে অনুষ্ঠিত সভায় মূল উপস্থাপনা তুলে ধরেন অধিদপ্তরের অধীন জাতীয় ম্যালেরিয়া নির্মূল কর্মসূচির মেডিকেল কর্মকর্তা ডা. রাশেদুজ্জামান খান। 

তিনি বলেন, শহর এলাকায় বসবাস করা নাগরিকদের মধ্যে ৮৫ শতাংশই জীবনে অন্তত একবার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। অনেক সময়েই এটিকে সাধারণ জ্বর মনে করে অনেকেই গুরুত্ব দেয় না। তাই একজন রোগী হয়তো জানেন না যে তিনি ডেঙ্গু আক্রান্ত। ভয়ের কথা হচ্ছে যে, ডেঙ্গুর চারটি টাইপের মধ্যে একটি টাইপে আগে থেকেই আক্রান্ত হওয়া ব্যক্তি আরেকটি টাইপে আক্রান্ত হলে তার মৃত্যু ঝুঁকি বেড়ে যায়। 

চিকুনগুনিয়া থেকেও ডেঙ্গু ভয়াবহ। কারণ চিকুনগুনিয়ায় আক্রান্ত রোগীর মৃত্যু হবে না, কিন্তু ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু ঝুঁকি অনেক। শরীরে জ্বর হলে সেটিকে সাধারণ জ্বর মনে করে অবহেলা না করার পরামর্শ দিয়ে এই চিকিৎসক বলেন, দেশের সবগুলো সরকারি হাসপাতালে এবং উল্লেখযোগ্য সংখ্যক বেসরকারি হাসপাতালে আমরা ‘ডেঙ্গু কিটস’ সরবরাহ করেছি। এই কিটস দিয়ে ডেঙ্গু জ্বরে আক্রান্তের তিন দিনের মধ্যে পরীক্ষা করা হলে অতি সহজেই তা শনাক্ত করা যায়। তবে তিন দিন পর টেস্ট করা হলে সেটি শনাক্ত হবে না। এছাড়াও ডেঙ্গু রোগে আক্রান্ত ব্যক্তি সবচেয়ে ঝুঁকিতে থাকেন জ্বর চলে যাওয়ার পর। অনেকেই এটিকে সাধারণ জ্বর ভেবে মনে করেন যে, জ্বর ছেড়ে দিয়েছে। আসলে এমনটা নয়। জ্বরের পর ডেঙ্গু জ্বরের প্রকৃত লক্ষণ দেখা যায় যেমন হাতে র‌্যাশ ওঠা, উচ্চ রক্তচাপ ইত্যাদি। তাই জ্বর যেমনই হোক, সেটাকে অবহেলা করার ফলাফল জীবনঘাতী হতে পারে। ডেঙ্গু রোগের বাহক এডিস মশা থেকে পরিত্রাণের উপায় সম্পর্কে ডা. রাশেদুজ্জামান খান বলেন, সবচেয়ে ভালো উপায় হচ্ছে ডেঙ্গু আক্রান্ত হওয়া থেকে দূরে থাকা। এডিস মশা পরিষ্কার এবং ঠাণ্ডা পানিতে জন্ম ও বংশ বিস্তার করে। তাই আমাদের আশপাশে পরিষ্কার জায়গাতেও যেন পানি না জমে সেদিকে লক্ষ্য রাখতে হবে। 

আর ডেঙ্গু রোগে যদি আক্রান্ত হয়েই যায় কোনো ব্যক্তি তাহলে তার মূল চিকিৎসা হচ্ছে স্যালাইন পানি পান করানো। ওষুধের পাশাপাশি পরিমিত পরিমাণে স্যালাইন বা লবণ দেওয়া পানি, ডাবের পানি, জুস এবং স্যুপ খাওয়াতে হবে। অ্যাডভোকেসি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএনসিসি’র প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মমিনুর রহমান। 

উপস্থিত নাগরিক প্রতিনিধিদের উদ্দেশ্যে তিনি বলেন, সিটি করপোরেশন থেকে আমরা আমাদের দায়িত্ব পালন করছি এবং করে যাবো। আমাদের সীমিত সামর্থ্য দিয়েই এডিস মশা নির্মূলে কাজ করছি। আমরা মশা ও মশাবাহিত রোগের বিরুদ্ধে সামাজিক আন্দোলন করছি। এ ক্ষেত্রে সুশীল সমাজের প্রতিনিধি হিসবে আপনাদের আন্তরিক সহযোগিতা দরকার। 

রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত