নওফেলের পরিচয়ে ছাত্রলীগ নেত্রীকে ফোন, প্রতারক গ্রেফতার

bcv24 ডেস্ক    ০৯:৩৪ এএম, ২০১৯-০৫-২২    189

নওফেলের পরিচয়ে ছাত্রলীগ নেত্রীকে ফোন, প্রতারক গ্রেফতার

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের নাম ব্যবহার করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগনেত্রী শ্রাবণী দিশার সঙ্গে কথা বলা প্রতারক এক যুবককে গ্রেফতার করেছে চট্টগ্রামের পুলিশ। 

মো. ওসমান (২৬) নামের ওই যুবককে গত সোমবার গভীর রাতে চট্টগ্রামের ডবলমুরিং থানার ঝর্ণাপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয় বলে নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (দক্ষিণ) শাহ মো. আবদুর রউফ জানিয়েছওসমানের বাড়ি খাগড়াছড়ির মানিকছড়ি হলেও থাকেন ঝর্ণাপাড়া এলাকায়। মঙ্গলবার (২১ মে) কোতোয়ালি থানায় সংবাদ সম্মেলন করে পুলিশ কর্মকর্তা শাহ মো. আবদুর রউফ বলেন, শিক্ষা উপমন্ত্রীর ব্যক্তিগত সহকারী নাজিউর রহমান শিকদার ওরফে অনিক থানায় এসে অভিযোগ করেছিলেন, উপমন্ত্রীর নাম ভাঙ্গিয়ে কোনো ব্যক্তি ০১৮১২৭৬১৭০৩ ও ০১৭৮৫৬০৮৭০৫ বিভিন্ন জনের কাছ থেকে টাকা দাবি ও হুমকি দিয়ে আসছে। 

রউফ জানান, গ্রেফতার ওসমানই ০১৮১২৭৬১৭০৩ নম্বর থেকে ফোন করে নিজেকে নওফেল পরিচয় দেন আর ০১৭৮৫৬০৮৭০৫ থেকে ফোন করে নিজেকে উপমন্ত্রীর ব্যক্তিগত সহকারীর পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিলেন। ওসমান গত ১৮ মে ০১৮১২৭৬১৭০৩ নম্বর থেকে উপমন্ত্রী নওফেল পরিচয় দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেত্রী শ্রাবণী দিশাকে ফোন করে কমিটিতে পদ পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়েছিল। গত রোববার ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে শ্রাবণী দিশা তাকে ‘অপহরণের চেষ্টার’ অভিযোগ তোলেন। 

দিশা সংবাদ সম্মেলনে জানান, শনিবার বদরুন্নেছা ছাত্রলীগের সহ-সভাপতি এস কে রিমা ফোন করে তাকে বলেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল তার সঙ্গে কথা বলতে চান। সন্ধ্যায় হাতিরপুলের একটি বাসায় আমার সঙ্গে দেখা করতে আসেন রিমা। কিন্তু তার আচরণ দেখে আমি বুঝতে পারি, উপমন্ত্রীর কথা বলে আমাকে বের করে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। আমি বুঝে ফেলায় রিমা তড়িঘড়ি বের হয়ে যান। পরে আমরা জানতে পারি, উপমন্ত্রী নওফেল চীনে অবস্থান করছেন, সংবাদ সম্মেলনে বলেছিলেন শ্রাবণী। 

পরে ‘অপহরণের চেষ্টার’ অভিযোগে শাহবাগ থানায় জিডি করার কথা জানান তিনি। প্রতারক ওসমান এর আগে গত ১০ মার্চ চট্টগ্রাম মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মাহবুবুল হক চৌধুরী এটলিকে ফোন করে পদ ধরে রাখতে পাঁচ লাখ টাকা দাবি করেছিলেন জানিয়ে পুলিশ কর্মকর্তা রউফ বলেন, এটলির বিষয়টি তদন্ত করতে গিয়ে আমরা ওসমানের সন্ধান পাই। পরে শাহবাগ থানায় ছাত্রলীগ নেত্রী শ্রাবণীর করা সাধারণ ডাইরিতে যে নম্বর থেকে নওফেল পরিচয় দিয়ে তাকে ফোন করার কথা বলা হয়েছে সেটির সাথে ওসমানের নম্বরটির মিল পাই। শ্রবাণীর সঙ্গে কিভাবে যোগাযোগ করা হয় ওসমান সে বিষয়েও পুলিশকে তথ্য দিয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা রউফ। 

ওসমানের দেওয়া তথ্য মতে, একটি ফেইসবুক আইডি থেকে নওফেলের ছোট ভাই পরিচয় দিয়ে বদরুন্নেসা কলেজের ছাত্রলীগ নেত্রী রিমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে যুক্ত হন তিনি। পরে তার সাথে আবার নওফেল পরিচয় দিয়েও কয়েক বার কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে পদবঞ্চিতদের ওপর হামলার পরে রোকায়ের হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক শ্রাবণীর ফেইসবুকে স্ট্যাটাস দেখে ওসমান নওফেলের ছোট ভাই সেজে ম্যাসেঞ্জারে রিমাকে জানান, শ্রাবণীর ওপর হামলার ঘটনায় নওফেল ব্যাথিত হয়েছেন। এ সময় রীমাকে শ্রাবণীর বাসায় গিয়ে নওফেলের সাথে কথা বলিয়ে দেওয়ার পরামর্শ দেন ওসমান। পরে রিমাও শ্রাবণীর বাসায় গিয়ে নওফেল মনে করে ওসমানের সঙ্গে মোবাইল নম্বরটিতে (০১৮১২৭৬১৭০৩) কথা বলিয়ে দেন। 

ওসমান পুলিশকে আরও জানিয়েছেন, তিনি বিভিন্ন সময়ে দারুল ফজল মার্কেটে আওয়ামী লীগের অফিসে যাতায়াত করতেন। সেখানে নেতাকর্মীদের আচরণ লক্ষ্য করে অনেকের সঙ্গে সখ্যতা গড়ে তুলতেন। পুলিশ কর্মকর্তা রউফ বলেন, ওসমান তার ফেইসবুক আইডি থেকে নিজেকে নওফেলের ছোট ভাই পরিচয় দিয়ে বিভিন্ন জনের সাথে বন্ধুত্ব করে। ভিন্ন ভিন্ন কন্ঠে কথা বলতে পারে। তিনি আরও বলেন, ওসমান নিজেকে নওফেল পরিচয় দিয়ে অন্যান্যের সাথে কথা বলার সময় বিশ্বাস অর্জন করতে নিজের ইমো আইডিতে নওফেলের নাম ও ছবি ব্যবহার করেছেন, যাতে কেউ তার নম্বরটি সেইভ করলে নওফেলের নাম ভেসে উঠে।

রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত