ঈদে বাড়ি ফিরবে দক্ষিণাঞ্চলের ১০ লাখ মানুষ : নিরাপদ যাত্রায় সচল তিন রুট

bcv24 ডেস্ক    ০৯:৪৫ এএম, ২০১৯-০৫-২২    473

ঈদে বাড়ি ফিরবে দক্ষিণাঞ্চলের ১০ লাখ মানুষ : নিরাপদ যাত্রায় সচল তিন রুট

আসন্ন ঈদ-উল-ফিতরের আগে ও পরে রাজধানী ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে নদীবেষ্টিত দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা ও উপজেলায় কমপক্ষে ১০ লাখ মানুষ নাড়ির টানে বাড়িতে ফিরবেন। এরমধ্যে শুধু নৌ-পথেই অন্তত আট লাখ ও সড়ক পথে দুইলাখ এবং শৌখিন যাত্রীরা আকাশ পথে যাতায়াত করবেন বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। ঈদে নিরাপদে যাত্রী পরিবহনের জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে নৌ, আকাশ এবং সড়ক পথ। বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে গত কয়েক বছরের ন্যায় এবারও তিনটি পথ সচল থাকায় কোন প্রকার ঝক্কিঝামেলা ছাড়াই নিরাপদ ও আরামদায়ক অবস্থায় ঈদে নারীর টানে শেকরের কাছে যাতায়াত করতে যাচ্ছেন ঈদে ঘরমুখী দক্ষিণাঞ্চলের যাত্রীরা। 

নৌ, আকাশ ও সড়ক পথে প্রতিবছরের ন্যায় এবারও বেসরকারী কোম্পানীগুলো ব্যাপক প্রস্তুতি গ্রহণ করলেও সরকারী সড়ক, নৌ ও আকাশ পরিবহন খাতে তেমন কোন অবদান থাকছে না। রাষ্ট্রীয় নৌ-পরিবহন সংস্থা বিআইডব্লিউটিসি এবং সড়ক পরিবহন সংস্থা বিআরটিসির অবস্থা সাস্প্রতিককালের চেয়ে এবার সবচেয়ে করুণ অবস্থায় রয়েছে। পাশাপাশি জাতীয় পতাকাবাহী আকাশ পরিবহন সংস্থাটি ঈদ উপলক্ষে ভাড়া প্রায় তিনগুণ বৃদ্ধি করলেও কোন বিশেষ বিমানের ব্যবস্থা করছে না। ফলে প্রতিটি পরিবহন খাতেই বেসরকারী প্রতিষ্ঠানগুলো ঈদ যাত্রায় রমরমা ব্যবসার সব আয়োজন সম্পন্ন করে রেখেছেন। রাষ্ট্রীয় সড়ক, নৌ ও আকাশ পরিবহন সংস্থার উদাসীনতা আর ব্যর্থতার সুযোগে বেসরকারী লঞ্চ, বাস ও বিমানের প্রতিটি খাতেও ভাড়া বাড়ানো হচ্ছে স্বাভাবিকের চেয়ে বেশি। 

বাড়তি ভাড়ায়ও লঞ্চ, বাস ও উড়োজাহাজের একটি টিকিটের জন্য হন্যে হয়ে ঘুরছে ঈদে ঘরমুখী যাত্রীরা। ঈদ উপলক্ষে রাজধানী ঢাকা থেকে দক্ষিণাঞ্চলের প্রায় ৩০টি নৌ-রুটে এবারও শতাধিক বেসরকারী নৌযান যাত্রী পরিবহন করবে। এরমধ্যে শুধু ঢাকা-বরিশাল-ঢাকা নৌপথেই দুটি ক্যাটামেরনসহ মোট ২৩টি নৌযান চলাচল করবে। 

আগামি ২ জুন থেকে ৫ জুন পর্যন্ত বেসরকারী নৌযানগুলো বিশেষ সার্ভিসে প্রতিদিন ডবল ট্রিপে যাত্রী বহন করবে। আবার ঈদের পর ৮ জুন থেকে কমপক্ষে এক সপ্তাহ এসব নৌযান প্রতিদিন ডাবল ট্রিপে বরিশাল বন্দর থেকে ঢাকার সদরঘাটের উদ্দেশ্যে যাত্রী বহন করবে। একইভাবে ঢাকা থেকে ভোলা, পটুয়াখালী, পিরোজপুর ও ঝালকাঠীসহ জেলাগুলোর বিভিন্ন রুটেও অতিরিক্ত যাত্রীবাহী নৌযান চলাচল করবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তবে এ অবস্থায়ও রাষ্ট্রীয় বিআইডব্লিউটিসি ঈদে ঘরমুখো দক্ষিণাঞ্চলের যাত্রীদের জন্য কিছুই করতে পারছে না। 

সংস্থাটির নতুন পুরনো আটটি যাত্রীবাহী নৌযানের মধ্যে ‘এমভি সোনারগাঁও ও পিএস অষ্ট্রিচ’ নৌযান দুটি বিনা দরপত্রে বেসরকারী খাতে পানশালার জন্য ইজারা দেয়া হয়েছে। দীর্ঘদিন ধরে ‘পিএস মাহসুদ’র ছাঁদ চুইয়ে পানি পড়ায় সারাবছর অপেক্ষার পরে মেরামতে পাঠানো হয়েছে রমজানের কিছুদিন আগে। ‘পিএস লেপচা ও পিএস টার্ণ’র অবকাঠামো, মূল ইঞ্জিন ও প্যাডেলের দুরবস্থা এখন সব বর্ণনার বাইরে। তবে এসব প্যাডেল জাহাজের প্রায় আড়াইগুণ অতিরিক্ত জ্বালানি ব্যয়ের লোকসানী দুটি জাহাজ ‘এমভি মধুমতি ও এমভি বাঙালি’ থাকছে এবারের ঈদ যাত্রায়। 

তবে বিআইডব্লিউটিসি’র নৌযানগুলো ঢাকা ও বরিশাল থেকে যে সময়ে গন্তব্যে যাত্রা করে, তখন কোন যাত্রী স্টেশনে পৌঁছাতে পারেনা। ফলে বেসরকারী নৌযানগুলো যেখানে ধারন ক্ষমতার তিনগুন পর্যন্ত যাত্রী নিয়ে চলাচল করে, সেখানে সরকারী নৌযানে ক্ষমতার অর্ধেক যাত্রীও পায়না। পাশাপাশি ঈদের আগে অনেক ঢাকঢোল পিটিয়ে সংস্থাটি কয়েকটি ‘বিশেষ সার্ভিস’ পরিচালনা করলেও ঈদ পরবর্তী কর্মস্থলমুখী যাত্রী পরিবহনে তাদের হাত গুটিয়ে বসে থাকতে হচ্ছে।

লঞ্চের ৩০ শতাংশ কেবিন অনলাইনে বিক্রি : পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে ঢাকা থেকে বরিশালসহ পুরো দক্ষিণাঞ্চলের যাত্রীদের বাড়ি ফেরার জন্য লঞ্চ কেবিনের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে গত ২০ মে সকাল থেকে। বিআইডব্লিউটিএ-এর চেয়ারম্যান কমডোর এম মাহবুব-উল ইসলাম বলেন, লঞ্চ কেবিনের আগাম টিকিট ৩০ শতাংশ অনলাইনে এবং ৭০ শতাংশ টিকিট সংশ্লিষ্ট লঞ্চ কর্তৃপক্ষ নির্ধারিত কাউন্টারে বিক্রি করছে। বিআইডব্লিউটিসি’র চেয়ারম্যান প্রণয় কান্তি বিশ্বাস বলেন, ঈদের সময় সদরঘাট থেকে বরিশালের উদ্দেশ্যে বিআইডব্লিউটিসি’র পাঁচটি জাহাজ চলাচল করবে। এ ছাড়া চট্টগ্রাম-হাতিয়া-বরিশাল রুটে তিনটি জাহাজ চলাচল করবে। 

তিনি আরও বলেন, আমাদের অগ্রিম টিকিট বলে সেরকম কিছু নেই। যেকোনো সময় যেকেউ আসলে জাহাজের টিকিট সংগ্রহ করতে পারবেন। ঢাকা নদী বন্দরের (সদরঘাট) নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের যুগ্ম পরিচালক আলমগীর কবির বলেন, ঈদের ৩/৪ দিন আগে ৩০ থেকে ৩৫ লাখ লোক সদরঘাট দিয়ে নদীপথে গ্রামের বাড়িতে যাবে। 

রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত