মেহেরপুরে চুরির অভিযোগে স্কুলছাত্রকে নির্যাতন, ক্ষোভে আত্মহত্যা

bcv24 ডেস্ক    ০৯:৫৪ এএম, ২০১৯-০৫-২২    425

মেহেরপুরে চুরির অভিযোগে স্কুলছাত্রকে নির্যাতন, ক্ষোভে আত্মহত্যা

সমাজপতিদের দেয়া চুরির অপবাদ সইতে না পেরে মেহেরপুরের গাংনীতে রাব্বি হাসান (১৫) নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। মঙ্গলবার (২২ মে) সকালে উপজেলার রাইপুর ইউনিয়নের কড়ুইগাছি গ্রামে এ ঘটনা ঘটে। 

রাব্বি হাসান কড়ুইগাছি গ্রামের চেনির উদ্দিনের ছেলে ও স্থানীয় কে.এ.বি বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র। নিহতের পরিবারের সদস্যরা জানান, সাবেক ইউপি সদস্য আওয়ামী লীগ নেতা আবদুল হান্নান ওরফে হনা, গাংনী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাসান রাজা সেন্টু ও রাইপুর গ্রামের নকিমদ্দিন মোল্লার ছেলে হুদা তার ছেলে রাব্বি হাসানের বিরুদ্ধে মুদির দোকানে চুরির অভিযোগ এনে তাকে গাছের সাথে বেঁধে মারধর করে। 

পরে সালিস করে ১০ হাজার টাকা জরিমানা করে। মিথ্যা চুরির অপবাদ ও গাছের সাথে বেঁধে নির্যাতন সইতে না পেরে রাব্বি হাসান বাড়িতে গলায় রশি বেধে আত্মহত্যা করে। স্থানীয়রা জানান, কে.এ.বি বিদ্যালয়ের পাশে একটি ছোট মুদির দোকান রয়েছে। সে দোকানে রাব্বি হাসান সহ তার এক বন্ধু বিস্কুট কিনতে যায়। দোকানে কাউকে না পেয়ে দোকানের সামনে কিছুক্ষণ অপেক্ষা করে তারা। এরপর দোকান মালিক কছিমুদ্দীন দোকানের ভিতরে শুয়ে থাকাঅবস্থায় রাব্বি হাসান ও তার বন্ধুর গতিবিধি লক্ষ করে দোকান থেকে বের হয়ে আসে। ইতোপূর্বে চুরির ঘটনা ঘটেছে। সেই ঘটনায় অভিযুক্ত করে গাছের সাথে বেঁধে মারধর করে। পরে সাবেক ইউপি সদস্য আওয়ামী লীগ নেতা আবদুল হান্নান ওরফে হনা, গাংনী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাসান রাজা সেন্টু ও রাইপুর গ্রামের নকিমদ্দিন মোল্লার ছেলে হুদা সহ স্থানীয় লোকজনের উপস্থিতিতে ঐ শিক্ষার্থীদের অভিভাবককে ডেকে তাদের ১০ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেয়। 

এ ঘটনার পর থেকে দোকান মালিক কছিমুদ্দীন পলাতক রয়েছে। এ ছাড়া সালিসে উপস্থিত সাবেক ইউপি সদস্য আওয়ামী লীগ নেতা আবদুল হান্নান ওরফে হনা, গাংনী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাসান রাজা সেন্টুর সাথে যোগাযোগ করে তাদের পাওয়া যায়নি। 

পরে তাদের ব্যবহৃত মোবাইল ফোনে কল দিলেও বন্ধ পাওয়া যায়। গাংনী থানার ওসি হরেন্দ্র নাথ সরকার জানান, বিষয়টি জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করি। লাশ উদ্ধার করে ময়না তদন্তের ব্যবস্থা করা হচ্ছে। সেই সাথে রাব্বির পরিবার অভিযোগ দিলে সাবেক ইউপি সদস্য আওয়ামী লীগ নেতা আবদুল হান্নান ওরফে হনা, গাংনী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাসান রাজা সেন্টু ও রাইপুর গ্রামের নকিমদ্দিন মোল্লার ছেলে হুদা’র বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। 

রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত