সরকারি সংস্থাগুলোর বকেয়া বিল দ্রুত পরিশোধের নির্দেশ প্রধানমন্ত্রীর

bcv24 ডেস্ক    ১০:০১ এএম, ২০১৯-০৫-২২    445

সরকারি সংস্থাগুলোর বকেয়া বিল দ্রুত পরিশোধের নির্দেশ প্রধানমন্ত্রীর

যে সব সরকারি সংস্থার তেল, গ্যাস ও বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে, তা দ্রুত পরিশোধ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) সভায় প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের এ নির্দেশ দেন বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। ঢাকার শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠকের পর সংবাদ সম্মেলনে আসেন পরিকল্পনামন্ত্রী। তিনি বলেন, সরকারি প্রতিষ্ঠানের কাছ থেকে তেল, গ্যাস ও বিদ্যুৎ বিভাগের যে পাওনা রয়েছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে তা অতিসত্বর পরিশোধ করে দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। 

প্রধানমন্ত্রী বকেয়া পরিশোধের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আগামি সাত দিনের মধ্যে নোটিস দিতেও তেল, গ্যাস ও বিদ্যুৎ বিভাগকে নির্দেশ দেন বলে জানান পরিকল্পনামন্ত্রী। বিভিন্ন মন্ত্রণালয়ের আওতাধীন সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কাছে এক হাজার ১৯১ কোটি টাকার বিদ্যুৎ বিল বকেয়া থাকার কথা গত বছর জানিয়েছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। গ্যাস বিলও বকেয়া কম নয়। এসইসির বৈঠকে প্রধানমন্ত্রী প্রকল্প কাজে ভূমি অধিগ্রহণের ক্ষেত্রে খাস জমি থাকলে ব্যক্তি মালিকানাধীন জমি অধিগ্রহণ না করার নির্দেশও দেন বলে পরিকল্পনামন্ত্রী জানান। 

এছাড়া বিনিয়োগের ক্ষেত্রে বেসরকারি খাতকে গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। মান্নান বলেন, প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, বিনিয়োগের ক্ষেত্রে বেসরকারি খাতকে সবচেয়ে গুরুত্ব দিতে হবে এবং বেসরকারি খাতের জন্য সুযোগ সৃষ্টি করে দিতে হবে। প্রধানমন্ত্রী আধুনিক প্রযুক্তি যুক্ত করে গবেষণাকাজ চালিয়ে যাওয়ার উপর গুরুত্ব দিয়েছেন। 

প্রধানমন্ত্রী বলেছেন, গবেষণার জন্য নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া যাবে না। আবার একটি বিষয়ের গবেষণা যেন অনন্তকাল না চলে, সেদিকেও খেয়াল রাখতে হবে। গবেষণার ফল নিজেদের অধিকারে রাখতে ইন্টারন্যাশনাল ইন্টেলেকচ্যুয়াল প্রপার্টি থেকে পেটেন্ট করিয়ে নেওয়ার পরামর্শও দেন শেখ হাসিনা। অসচেতনতার কারণে ইতোমধ্যে বাংলাদেশের কিছু পণ্যের পেটেন্ট অন্য দেশের নিয়ে যাওয়ার কথাও বলেন তিনি। 

প্রধানমন্ত্রী দক্ষ জনশক্তি গড়ে তোলার জন্য কারিগরি প্রশিক্ষণের উপর জোর দেওয়ার নির্দেশও দিয়েছেন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কেনা-কাটায় দুর্নীতির অভিযোগ নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করেন পরিকল্পনামন্ত্রী মান্নানকে। তিনি বলেন, আমরা আইএমইডিকে নির্দেশ দেব বিষয়টি তদন্ত করে দেখার জন্য। এরপর প্রশসানিক পদক্ষেপ হিসেবে আইএমইডি‘র ওই প্রতিবেদন থেকে তথ্য নিয়ে প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে জানানো হবে।

রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত