রবিবার, ২ আগস্ট ২০২৬ ০১:০৫ এএম
জনপ্রিয় অভিনেত্রী ফারহানা মিলিকে এবারের ঈদে দু’টি সাত পর্বের ধারাবাহিক নাটকে অভিনয়ে দেখা যাবে। দুটি ধারাবাহিকেরই কাজ তিনি এরমধ্যে শেষ করেছেন। একটি কায়সার আহমেদের নির্দেশনায় ‘প্রেমের দুষ্টুচক্র’ এবং অন্যটি অসীম গোমেজের ‘রং চা’।
ফারহানা মিলি বলেন, দু’টি নাটকই কমেডি ঘরানার গল্প নিয়ে নির্মিত। আশা করা যায় দর্শক বেশ আগ্রহ নিয়েই নাটক দু’টি উপভোগ করবেন।
ফারহানা মিলি আরো জানান, ‘রং চা’ ঈদ ধারাবাহিকটিতে একেবারেই শেষপ্রান্তে তাকে নতুন এক চরিত্রে দর্শক দেখতে পাবেন। ‘রং চা’ আগামি ঈদে এনটিভিতে এবং এটিএন বাংলায় ‘প্রেমের দুষ্টুচক্র’ প্রচার হবে। ‘রং চা’ রচনা করেছেন এজাজ মুন্না এবং ‘প্রেমের দুষ্টুচক্র’ রচনা করেছেন শফিকুর রহমান সান্তনু।
আগামি ঈদের জন্য বেশ কয়েকটি খণ্ড নাটকেও কাজ করবেন ফারহানা মিলি।
প্রসঙ্গত, ফারহানা মিলি অভিনীত সঞ্জিত সরকার পরিচালিত ‘চিটিং মাস্টার’ ধারাবাহিকটি নিয়মিত আরটিভিতে এবং তোফায়েল সরকার পরিচালিত ‘গুডডু বুড়া’ নিয়মিত দূরন্ত টিভিতে প্রচার হচ্ছে।
ফারহানা মিলি বলেন, ‘গুডডু বুড়া’ নাটকে অভিনয়ের জন্য আমি বেশ সাড়া পাচ্ছি। দূরন্ত টিভিতে প্রতি শুক্র ও শনিবার সকাল সাড়ে ৭টা ও রাত সাড়ে ৮টায় প্রচার হয় ২৬ পর্বের এই ধারাবাহিক নাটকটি।
অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত
শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত
দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত
মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত
টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত