রবিবার, ২ আগস্ট ২০২৬ ০১:০৫ এএম
মিষ্টি মারিয়া অভিনীত দুটি ছবি এবার ঈদে দর্শকরা দেখতে পাবেন। ছবিগুলো প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম। ছবি দুটি হচ্ছে আমীরুল ইসলাম পরিচালিত ‘আলোয় ভুবন ভরা’ ও শহীদুল আলম সাচ্চুর ‘ভালোবাসার উত্তাপ’।
মিষ্টি মারিয়া ছবি দুটি নিয়ে বলেন, দুটি ছবিতে দুই ধরনের চরিত্রে অভিনয় করেছি। ‘আলোয় ভুবন ভরা’ ছবিতে আমার চরিত্রের নাম আলো। এখানে চঞ্চল, দুষ্টু ও সাহসী একটি মেয়ের চরিত্রে অভিনয় করেছি। এ চরিত্রটিতে অনেক বৈচিত্র্য রয়েছে।
অন্যদিকে ‘ভালোবাসার উত্তাপ’ ছবিতে আমার চরিত্রের নাম থাকছে ছুটি। চঞ্চল একটা মেয়ের চরিত্র এটিও। তবে মেয়েটার শারীরিক অসুস্থতার কারণে একটা সময় ভালোবাসার মানুষকেও তার মনের কথাটা বলতে পারে না। একটা সময় মেয়েটা জানতে পারে সে মারা যাবে। দারুণ একটি গল্প। দুটি ছবি নিয়েই আমি বেশ আশাবাদী।
‘আলোয় ভুবন ভরা’ ছবিতে মিষ্টি মারিয়ার বিপরীতে সাইফ খান এবং ‘ভালোবাসার উত্তাপ’ ছবিতে চিত্রনায়ক ইমন অভিনয় করেছেন। এদিকে এ দুটি ছবির বাইরে মিষ্টি মারিয়া ‘মানুষ কেনো অমানুষ হয়’ নামে একটি ছবির কাজ শেষ করেছেন। মূলত ক্যামেরার সামনে এটিই ছিল তার প্রথম ছবি। এ ছবিটি পরিচালনা করেছেন আহমেদ ইলিয়াস ভুঁইয়া। এ ছবিটিও সামনে মুক্তি পাবে।
অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত
শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত
দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত
মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত
টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত