বুথফেরত জরিপে জয়ের আভাসের পর ফুরফুরে মেজাজে বিজেপি

bcv24 ডেস্ক    ০৮:৩১ পিএম, ২০১৯-০৫-২২    492


বুথফেরত জরিপে জয়ের আভাসের পর ফুরফুরে মেজাজে বিজেপি

বুথফেরত জরিপে জয়ের আভাসের পর বেশ ফুরফুরে মেজাজে রয়েছে বিজেপি। এরইমধ্যে সরকার গঠনের প্রস্তুতির অংশ হিসেবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিজেপি প্রধান অমিত শাহ গত মঙ্গলবার একটি পরিকল্পনা উন্মোচন করেছেন। একে এনডিএ-২ জোট সরকার গঠনের ব্লু  প্রিন্ট নাম দিয়েছে তারা। 

বিগত সরকারের ধারাবাহিকতায় এবার দ্বিতীয় ধাপে এনডিএ জোট সরকার গঠিত হলে সেই সরকার কেমন করে পরিচালিত হবে, তাদের অগ্রাধিকার কী হবে; মোদি-অমিতের উন্মোচিত পরিকল্পনায় সেসব বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। সাত দফায় অনুষ্ঠিত লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে ১৯ মে। আগামি ২৩ মে ঘোষণা করা হবে ফল। 

১৪টি বুথ ফেরত জরিপের মধ্যে ১২টি-ই আভাস দিয়েছে আবারও বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়তে চলেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। জরিপগুলোতে ওই জোটের ২৮২ থেকে ৩৬৫টি পর্যন্ত আসন পাওয়ার আভাস মিলেছে। 

জরিপের ফলাফল নিয়ে তেমন একটা উচ্চবাচ্য না করলেও বিজেপি তার জোট শরিকদের সঙ্গে আলোচনা থামিয়ে রাখেনি। গত মঙ্গলবার জাতীয় গণতান্ত্রিক জোট তথা এনডিএ শরিকদের জন্য অশোকা হোটেলে নৈশভোজের আয়োজন করেন প্রধানমন্ত্রী মোদি। দলীয়ভাবে জানানো হয়েছে, শরিকদের সবার সম্মতিক্রমে মোদি-অমিত শাহ পরবর্তী এনডিএ সরকারের রূপরেখা ও অগ্রাধিকারের বিষয়গুলোকে এক সমন্বিত পরিকল্পনা আকারে হাজির করেছেন। 

সরকার গঠনে সমর্থ হলে পরবর্তী ৫ বছর ভারতের সরকার পরিচালিত হবে ঘোষিত ওই পরিকল্পনা অনুযায়ী। একে আগামি সরকারের ব্লু  প্রিন্ট বলছে বিজেপি। 

জাতীয় নিরাপত্তা, জাতীয়তাবাদ ও উন্নয়ন এ তিনটি বিষয়কে প্রাধান্য দেওয়া হয়েছে সেখানে। বৈঠকের পর কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং জানান, গত মঙ্গলবার এনডিএ নেতাদের নৈশভোজ অনুষ্ঠানে এনডিএ’র শরিক দলের ৩৬ জন নেতা উপস্থিত ছিলেন। তিনজন এনডিএ মিত্র উপস্থিত হতে না পারলেও তারা লিখিতভাবে সমর্থন জানিয়েছেন। প্রস্তাবে গত পাঁচ বছরে এনডিএ সরকারের সফল স্কিমগুলো সম্পর্কে উল্লেখ করার পাশাপাশি ভবিষ্যতের লক্ষ্যও নির্ধারণ করা হয়েছে। 

প্রস্তাবে বলা হয়, গত পাঁচ বছর ধরে মানুষের মৌলিক প্রয়োজন পূরণ করার জন্য সরকার পদক্ষেপ নিয়েছে। পরবর্তী পাঁচ বছরে আমরা অগ্রগতির গতি বাড়াবো ও জনগণের অন্য প্রয়োজনগুলো পূরণ করব। রাজনাথ আরও জানান, ২০২২ সালের মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ করার পরিকল্পনা রয়েছে। এ ছাড়া সন্ত্রাসবাদবিরোধী পদক্ষেপ, অর্থপাচার ও বৈশ্বিক উষ্ণতারোধে ভারত কিভাবে বৈশ্বিক ডিসকোর্সকে প্রভাবিত করে তারও উল্লেখ রয়েছে প্রস্তাবে। একই সঙ্গে জাতীয় নিরাপত্তাকে অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে নিয়েছে এনডিএ জোট। 

এ ব্যাপারে রাজনাথ বলেন, জাতীয় নিরাপত্তার প্রশ্নে এনডিএ সরকারের অবস্থান দৃঢ় এবং আমি বলতে পারি কূটনীতি ও নিরাপত্তা বিষয়ে ভারত নমনীয় বলে যে ধারণা ছিল তা পাল্টে গেছে। নৈশভোজের আগে সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের নিয়েও দীর্ঘ বৈঠক করেন মোদি। তবে বৈঠকের আলোচ্য বিষয় জানা যায়নি।



রিটেলেড নিউজ

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

bcv24 ডেস্ক

অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

bcv24 ডেস্ক

আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

bcv24 ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

bcv24 ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

মৈত্রেয়ী দেবী

According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

bcv24 ডেস্ক

৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত