আয়ারল্যান্ডের মধ্য দিয়ে ইউরোপ সফর শুরু করবেন ট্রাম্প

bcv24 ডেস্ক    ০৮:৪০ পিএম, ২০১৯-০৫-২২    556


আয়ারল্যান্ডের মধ্য দিয়ে ইউরোপ সফর শুরু করবেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়ারল্যান্ডের মধ্য দিয়ে আগামি মাসে তার ইউরোপ সফর শুরু করবেন। মঙ্গলবার হোয়াইট হাউস একথা জানিয়েছে। হোয়াইট হাউস আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক পদবি উল্লেখ করে এক বিবৃতিতে জানিয়েছে, ‘প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলিনিয়া ট্রাম্প আয়ারল্যান্ডের টাইওইসার্চ লিও ভারদকারের আমন্ত্রণে সেদেশে যাবেন।’ 

দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রবাহিনীর নরম্যান্ডিতে অবতরণের ৭৫তম বার্ষিকী উপলক্ষে স্মরণউৎসবে যোগ দিতে ট্রাম্প পূর্ব নির্ধারিত এই সফরে ব্রিটেন ও ফ্রান্সে যাবেন। তিনি ৫ জুন আয়ারল্যান্ড সফর করবেন। ফ্রান্সের নরম্যান্ডি উপকূলে মিত্রবাহিনীর অবতরণকে ডি-ডে হিসেবে অভিহিত করা হয়। ২০১৭ সালে ক্ষমতায় আসার পর এটাই হবে ট্রাম্পের প্রথম আয়ারল্যান্ড সফর। শ্যানোন নগরী থেকে ৩৯ মাইল পশ্চিমে ডুনবেগে ভারদকারের সঙ্গে ট্রাম্প বৈঠকে বসবেন। ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প ৩ জুন থেকে ৫ জুন পর্যন্ত ব্রিটেনে রাষ্ট্রীয় সফরে থাকবেন। সেখানে তারা ৯৩ বছর বয়সী রানী দ্বিতীয় এলিজাবেথের সাথে দেখা করবেন।

ব্রিটেন সফরকালে ট্রাম্প ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে’র সাথেও বৈঠকে বসবেন। ট্রাম্প ইংল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় পোর্টসমাউথে একটি সামরিক অনুষ্ঠানে যোগ দিবেন। ১৯৪৪ সালে সেখান থেকে জাহাজ ডি-ডে অবতরণের উদ্দেশে যাত্রা শুরু করেছিল। এটি ছিল ইতিহাসের সমুদ্র পথে সবচেয়ে বড় সামরিক অভিযান। জার্মানির দখলদারিত্ব থেকে ফ্রান্সকে মুক্ত করার লক্ষে এ অভিযান চালানো হয়। এরপর মার্কিন প্রেসিডেন্ট ডি-ডে’র প্রধান স্মরণ উৎসবে যোগ দিতে ফ্রান্সে যাবেন।

অনুষ্ঠানে যোগদান শেষে তিনি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সাথে বৈঠকে বসবেন।



রিটেলেড নিউজ

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

bcv24 ডেস্ক

অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

bcv24 ডেস্ক

আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

bcv24 ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

bcv24 ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

মৈত্রেয়ী দেবী

According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

bcv24 ডেস্ক

৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত