রবিবার, ২ আগস্ট ২০২৬ ০৩:৪২ এএম
ওয়ানডে দিয়েই অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে তার শ্রেষ্ঠত্বের শুরু। সবচেয়ে বেশি দাপটও দেখিয়েছেন এই সংস্করণে। বিশ্বকাপের ঠিক আগে এখানেই সাকিব আল হাসান আবার নিজেকে তুলে নিলেন সবার ওপরে। আইসিসি ওয়ানডে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ফিরে পেয়েছেন বাংলাদেশের সহ-অধিনায়ক।
এক সময় তিন সংস্করণে শীর্ষে থাকলেও গত কিছু দিনে তিনটিতেই সাকিব ছিলেন দুই নম্বরে। এবার ওয়ানডেতে আবার এক নম্বরে উঠেছেন আফগানিস্তানের রশিদ খানকে দুইয়ে ঠেলে।
আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে সাকিবের পারফরম্যান্স ও আয়ারল্যান্ডে দ্বিপাক্ষিক সিরিজে রশিদের পারফরম্যান্স মিলিয়ে এসেছে এই পরিবর্তন। ত্রিদেশীয় সিরিজে ৩ ম্যাচ খেলে দুটিতে অপরাজিত ফিফটি করেছিলেন সাকিব, নিয়ন্ত্রিত বোলিংয়ে উইকেট ছিল দুটি। আইরিশদের বিপক্ষে দুই ওয়ানডেতে রশিদের উইকেট ছিল দুটি, রান ১৬ ও ০।
সাকিবের রেটিং পয়েন্ট এখন ৩৫৯, রশিদের ৩৩৯। ৩১৯ রেটিং পয়েন্ট নিয়ে তিন নম্বরে থেকে বিশ্বকাপ শুরু করবেন রশিদের স্বদেশি অলরাউন্ডার মোহাম্মদ নবি।
চার আছেন পাকিস্তানের ইমাদ ওয়াসিম; পাঁচে নিউ জিল্যান্ডের মিচেল স্যান্টনার।
র্যাঙ্কিংয়ে বাংলাদেশের দ্বিতীয় সেরা অলরাউন্ডার ২৬ নম্বরে থাকা মেহেদী হাসান মিরাজ।
টেস্ট অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে দুইয়ে থাকা সাকিবের ওপরে আছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জেসন হোল্ডার।
টি-টোয়েন্টিতে সাকিবের ওপরে অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল।
অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত
ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত
ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত