প্রদিপের ছোবলে শ্রীলঙ্কার জয়

bcv24 ডেস্ক    ১০:৪৩ পিএম, ২০১৯-০৫-২২    543


প্রদিপের ছোবলে শ্রীলঙ্কার জয়

টপ অর্ডারের তিন ব্যাটসম্যান খেললেন পঞ্চাশ ছোঁয়া ইনিংস। মিডল অর্ডার সেভাবে রান না পেলেও সবার টুকটাক অবদানে তিনশ ছাড়ালো শ্রীলঙ্কার সংগ্রহ। ম্যাথু ক্রস, জর্জ মানজির ফিফটিতে লড়াই করল স্কটল্যান্ড। তবে দারুণ বোলিংয়ে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে লঙ্কানদের জয় এনে দিলেন নুয়ান প্রদিপ।

দ্বিতীয় ও শেষ ওয়ানডেতে ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে ৩৫ রানে জিতেছে শ্রীলঙ্কা। বৃষ্টিতে ভেসে গিয়েছিল প্রথম ম্যাচ। নতুন অধিনায়ক দিমুথ করুনারত্নের অধীনে দ্বীপদেশটির যাত্রা শুরু হলো সিরিজ জয় দিয়ে।

এডিনবার্গে মঙ্গলবার টস হেরে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ৩২২ রান করে শ্রীলঙ্কা। স্কটল্যান্ড ইনিংসের ২৭তম ওভার শেষে বৃষ্টির জন্য খেলা বন্ধ হয়ে যায়। সে সময় স্বাগতিকদের স্কোর ছিল ১৩২/৩। আবার খেলা শুরু হলে ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে স্কটল্যান্ড ৩৪ ওভারে পায় ২৩৫ রানের লক্ষ্য। ততদূর যেতে পারেনি তারা। চার বল বাকি থাকতে গুটিয়ে যায় ১৯৯ রানে।

ভাগ্যকে পাশে পাওয়া আভিশকা ফার্নান্দো ও করুনারত্নের ১২৩ রানের জুটিতে শুরুটা ভালো করে শ্রীলঙ্কা। ২২ রানে জীবন পান ফার্নান্দো, ১৩ ও ৩৭ রানে বেঁচে যান লঙ্কান অধিনায়ক ফার্নান্দো।

পাঁচ ম্যাচে মাত্র ৭১ রান করেও বিশ্বকাপ দলে জায়গা পাওয়া আভিশকা ফিরেন ৭৪ রান করে। তার ৭৮ বলের ইনিংস গড়া তিন ছক্কা ও পাঁচ চারে।

এই ম্যাচের আগে স্কটল্যান্ডের বিপক্ষেই ক্যারিয়ারের একমাত্র ফিফটি করেছিলেন করুনারত্নে। সেই দলকে পেয়ে ক্যারিয়ার সেরা ৬০ ছাড়িয়ে ৭৭ রানের ইনিংস খেললেন তিনি। তার সঙ্গে ৮১ রানের জুটি উপহার দেওয়া কুসল মেন্ডিস আক্রমণাত্মক ব্যাটিংয়ে তুলে নেন ফিফটি। ৫৬ বলে এই টপ অর্ডার ব্যাটসম্যান করেন ৬৬ রান।

থিসারা পেরেরা, অ্যাঞ্জেলো ম্যাথিউস ফিরেন দ্রুত। লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের নিয়ে দলকে বড় সংগ্রহ এনে দেওয়া লাহিরু থিরিমান্নে অপরাজিত থাকেন ৪৪ রানে। 

রান তাড়ায় ক্রসের সঙ্গে ৫১ রানের উদ্বোধনী জুটিতে স্কটল্যান্ডকে ভালো শুরু এনে দেন কোয়েটজার। তবে পরপর দুই ওভারে স্কটিশ অধিনায়ক ও ক্যালাম ম্যাক্লাউডকে ফিরিয়ে দেন প্রদিপ।

বৃষ্টি থামার পর আবার খেলা শুরু হলে শেষ ৭ ওভারে ১০৩ রানের লক্ষ্য পায় স্কটল্যান্ড। সাবধানী ব্যাটিংয়ে ৫৫ রান করে ক্রসের বিদায়ের পর প্রায় একার চেষ্টায় দলকে লড়াইয়ে রেখেছিলেন মানজি। ৪২ বলে তিন ছক্কা ও ছয় চারে ৬১ রান করা এই মিডল অর্ডার ব্যাটসম্যানকে থামিয়ে শ্রীলঙ্কাকে জয়ের পথে এগিয়ে নেন প্রদিপ।

স্কটল্যান্ডের শেষ ছয় ব্যাটসম্যানের কেউ যেতে পারেননি দুই অঙ্কে। শেষে দ্রুত উইকেট হারিয়ে চার বল বাকি থাকতেই গুটিয়ে যায় স্কটিশদের ইনিংস।

৩৪ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কার জেতেন প্রদিপ।

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা: ৫০ ওভারে ৩২২/৮ (আভিশকা ৭৪, করুনারতেœ ৭৭, কুসল মেন্ডিস ৬৬, থিসারা ০, ম্যাথিউস ১, থিরিমান্নে ৪৪, ডি সিলভা ৭, জিবন ১৩, উদানা ১৫, লাকমল ১২*; হুইল ৩/৪৯, শরিফ ২/৭৬, ইভান্স ০/৫৫, সোল ১/৫২, ওয়াট ১/৬১, লিস্ক ১/২৫)

স্কটল্যান্ড: (লক্ষ্য ৩৪ ওভারে ২৩৫) ৩৩.২ ওভারে ১৯৯ (ক্রস ৫৫, কোয়েটজার ৩৪, ম্যাক্লাউড ১, ওয়ালেস ৮, মানজি ৬১, লিস্ক ৮, সোল ৫, শরিফ ০, ওয়াট ৮*, ইভান্স ১, হুইল ০; লাকমল ২/৫৫, প্রদিপ ৪/৩৪, ডি সিলভা ০/৩০, থিসারা ১/৪৬, উদানা ১/৩১)

ফল: ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে শ্রীলঙ্কা ৩৫ রানে জয়ী

সিরিজ: দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে জয়ী শ্রীলঙ্কা

ম্যান অব দা ম্যাচ: নুয়ান প্রদিপ



রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত