আর্জেন্টিনার কোপা আমেরিকা দলে ফিরলেন আগুয়েরো

bcv24 ডেস্ক    ১০:৫০ পিএম, ২০১৯-০৫-২২    553


আর্জেন্টিনার কোপা আমেরিকা দলে ফিরলেন আগুয়েরো

রাশিয়া বিশ্বকাপের পর প্রথমবারের মতো জাতীয় দলে ফিরেছেন সের্হিও আগুয়েরো। ম্যানচেস্টার সিটির এই স্ট্রাইকারের সঙ্গে আর্জেন্টিনার কোপা আমেরিকা দলে ফিরেছেন পাওলো দিবালা।

মহাদেশ সেরা প্রতিযোগিতাটির জন্য মঙ্গলবার ২৩ সদস্যের দল ঘোষণা করেন কোচ লিওনেল স্কালোনি। দলটিকে নেতৃত্ব দিবেন সময়ের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি।

চলতি মৌসুমে ইউভেন্তুসের হয়ে সময়টা মোটেও ভালো কাটেনি তরুণ ফরোয়ার্ড দিবালার। ৩০ লিগ ম্যাচ খেলে করেছেন মাত্র ৫ গোল। তবে জাতীয় দলের কোচের আস্থা অর্জন করতে পেরেছেন ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ড। 

অন্যদিকে, এবারের সেরি আয় ইন্টার মিলানের হয়ে ১১ গোল করা স্ট্রাইকার মাউরো ইকার্দি জায়গা পাননি।

গত বছরের বিশ্বকাপে শেষ ষোলো থেকে ছিটকে পড়ার পর দীর্ঘ নয় মাস জাতীয় দলের বাইরে থাকা মেসি মার্চে ভেনেজুয়েলার কাছে প্রীতি ম্যাচে ৩-১ গোলে হারের ম্যাচ দিয়ে ফিরেন। বার্সেলোনার হয়ে মৌসুমটা দারুণ কাটছে তার; সব প্রতিযোগিতা মিলে এ পর্যন্ত করেছেন ৫০ গোল। জিতেছেন লা লিগা শিরোপা। স্প্যানিশ ফুটবলের ঘরোয়া ‘ডাবল’ জয়ের আশায় আগামি শনিবার কোপা দেল রের ফাইনালে ভালেন্সিয়ার মুখোমুখি হবে কাতালান ক্লাবটি।

এবারের লা লিগায় ৩৪ ম্যাচ খেলে ৩৬ গোল করে টানা তৃতীয় ও মোট ষষ্ঠবারের মতো পিচিচি ট্রফি জিতেছেন মেসি। লক্ষ্য এবার এই পারফরম্যান্সকে জাতীয় দলে টেনে নেওয়ার।

সিটির হয়ে মৌসুমটা দারুণ কেটেছে আগুয়েরোরও। দলকে ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা জেতানোর পথে ৩৩ ম্যাচে ২১ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করান আট গোল। গত জুন-জুলাইয়ে হওয়া বিশ্বকাপের পর হোর্হে সাম্পাওলির উত্তরসূরি হিসেবে দায়িত্ব নেওয়া স্কালোনি এর আগে কখনোই ৩০ বছর বয়সী আগুয়েরোকে দলে ডাকেননি।

আগুয়েরো প্রসঙ্গে কোচ সংবাদ সম্মেলনে বলেন, আগুয়েরোর বিষয়ে আমার মত পাল্টাইনি। আমরা অন্যান্যের একটা সুযাগ দিতে চেয়েছিলাম। তবে কুনের (আগুয়েরোর) সংখ্যা তার পক্ষে কথা বলে। আমরা খুব খুশি যে সে আমাদের সঙ্গে আছে।

আর্জেন্টিনার ক্লাবগুলোয় খেলা সাত জন খেলোয়াড়কে দলে রেখেছেন স্কালোনি। কোপা আমেরিকায় দ্বিতীয় সর্বোচ্চ ১৪ বারের চ্যাম্পিয়নরা সবশেষ প্রতিযোগিতাটির শিরোপা জিতেছে ১৯৯৩ সালে যা তাদের সবশেষ কোনো বড় শিরোপা।

আগামী ১৪ জুন ব্রাজিলে শুরু হবে এবারের আসর। আর্জেন্টিনা পরদিন তাদের প্রথম ম্যাচে খেলবে কলম্বিয়ার বিপক্ষে। ’বি’ গ্রুপে মেসিদের অন্য দুই প্রতিপক্ষ প্যারাগুয়ে ও কাতার।

আগামী ২৭ মে অনুশীলন শুরু করবে দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

আর্জেন্টিনা দল :

গোলরক্ষক: ফ্রাঙ্কো আরমানি (রিভার প্লেট), আগুস্তিন মার্চেসিন (ক্লাব আমেরিকা), এস্তেবান আন্দ্রাদা (বোকা জুনিয়র্স)

ডিফেন্ডার: হুয়ান ফইথ (টটেনহ্যাম), নিকোলাস ওতামেন্দি (ম্যানচেস্টার সিটি), হের্মান পেস্সেইয়া (ফিওরেন্তিনা), নিকোলাস তাগলিয়াফিকো (আয়াক্স), রামিরেস ফুনেস মোরি (ভিয়ারিয়াল), রেনসো সারাভিয়া (রেসিং ক্লাব), মার্কোস আকুনা (স্পোর্তিং লিসবন), মিল্তন কাসকো (রিভার প্লেট)

মিডফিল্ডার : লেয়ান্দ্রো পারেদেস (জেনিত), গিদো রদ্রিগেস (আমেরিকা), জিওভানি লো সেলসো (রিয়াল বেতিস), এসেকিয়েল পালাসিও (রিভার প্লেট), রবের্তো পেরেইরা (ওয়াটফোর্ড), রদ্রিগো দে পল (উদিনেজে), আনহেল দি মারিয়া (পিএসজি)

ফরোয়ার্ড : লিওনেল মেসি (বার্সেলোনা), সের্হিও আগুয়েরো (ম্যানচেস্টার সিটি), লাউতারো মার্তিনেস (ইন্টার মিলান), পাওলো দিবালা (ইউভেন্তুস), মাতিয়াস সুয়ারেস (রিভার প্লেট)



রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত