খালেদার মুক্তির দাবিতে গণঅনশনে বিএনপি

bcv24 ডেস্ক    ১১:৫৫ পিএম, ২০১৯-০৪-০৭    377

খালেদার মুক্তির দাবিতে গণঅনশনে বিএনপি

দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে গণঅনশনে বসেছিলেন বিএনপির নেতা-কর্মীরা। গতকাল রোববার সকাল সাড়ে ১০টায় ঢাকার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে এই কর্মসূচি শুরু হয়। তা বেলা ৩টা পর্যন্ত চলে বলে বিএনপি নেতারা জানিয়েছেন। পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল ১০টায় অনশন শুরু হওয়ার কথা থাকলেও মিলনায়তনের বাইরে অনুমতি না পাওয়ায় আধা ঘণ্ট দেরিতে মিলনায়তনের ভেতরেই মাদুর বিছিয়ে এই কর্মসূচি শুরু হয়। 

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, জ্যেষ্ঠ নেতা আহমেদ আজম খান, এ জেড এম জাহিদ হোসেন, আবদুস সালাম, গোলাম আকবর খন্দকার, হাবিবুর রহমান হাবিব, মজিবুর রহমান সরোয়ার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিলকিস জাহান শিরিন, শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, গৌতম চক্রবর্তী, হাবিবুল ইসলাম হাবিব, আবুল কালাম আজাদ সিদ্দিকী, এবিএম মোশাররফ হোসেন, আবদুস সালাম আজাদ, মোস্তাফিজুর রহমান বাবুল, শামীমুর রহমান শামীম, শফিউল বারী বাবু, মোরতাজুল করীম বাদরু মাদুর গণঅনশনে ছিলেন। এসময় ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে বাইরে পুলিশ ও আইনশ্ঙ্খৃলা বাহিনী মোতায়েন ছিলো।

দুর্নীতির দুই মামলায় দণ্ড নিয়ে এক বছরের বেশি সময় ধরে কারাগারে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার বিরুদ্ধে এই মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি বিএনপির।

কারাবন্দি খালেদা জিয়া এখর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে রয়েছেন। চিকিৎসার জন্য গত ১ এপ্রিল তাকে পুরনো কেন্দ্রীয় কারাগার থেকে হাসপাতালে নেওয়া হয়। ৭৪ বছর বয়সী খালেদা জিয়া আথ্রাইটিস, ডায়াবেটিসসহ বয়সজনিত বিভিন্ন সমস্যায় ভুগছেন। বিভিন্ন মামলার শুনানিতে আদালতে হাজির করার সময়ে তাকে হুইল চেয়ারে বসে থাকতে দেখা গেছে। বিএনপি তাদের নেত্রীকে বিশেষায়িত কোনো হাসপাতালে ভর্তির দাবি জানিয়ে আসছে। দলটির নেতারা বলছেন, বিএসএমএমইউতে তার সুচিকিৎসা হবে না।

রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত